কুমিল্লার বুড়িচংয়ের রামপুর এলাকায় আবুল কালাম আজাদ নামে এক যুবককে হত্যার ঘটনায় হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আজ শনিবার দুপুরে রামপুর এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।
মানববন্ধনে উপস্থিত লোকজন দ্রুত আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার রামপুর গ্রামের খোরেশদ আলম ড্রাইভারের ছেলে আবুল কালাম আজাদ (২২) স্থানীয় একটি জুতা করখানায় শ্রমিকের কাজ করতেন। গত ১ অক্টোবর সন্ধ্যায় মোবাইলে কল করে আজাদকে কুমিল্লা ক্যান্টনমেন্ট জিহান রেস্তোরাঁ এলাকায় ডেকে নিয়ে যান একই এলাকার মো. শাহ আলমের ছেলে মো. নাজমুল হাসান (২৪)। ক্যান্টনমেন্ট এলাকায় গেলে নাজমুলের নেতৃত্বে একটি দল আজাদকে গাড়িতে তুলে নিয়ে মারধর করে এক কিলোমিটার দুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কোতোয়ালি মডেল থানার আমতলী এলাকায় ফেলে দেন।
স্থানীয়রা আহত আজাদকে উদ্ধার করে প্রথমে ময়নামতি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ ও পরে ঢাকায় পাঠানো হয়। ৬ দিন চিকিৎসাধীন থেকে ৬ অক্টোবর বিকেলে ঢাকা হেলথ কেয়ার হাসপাতালে আজাদের মৃত্যু হয়। এ ঘটনায় আজাদের বাবা খোরশেদ আলম বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে কুমিল্লা আদালতে একটি মামলা দায়ের করেছেন।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩০ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে