
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোতে বিস্ফোরণের তিন মাসেও মামলার কোনো অগ্রগতি হয়নি। এদিকে গত ২২ আগস্ট থেকে খুলে দেওয়া হয়েছে ডিপোর আংশিক। চট্টগ্রামের বিএম ডিপোতে বিস্ফোরণের ঘটনায় ৫০ জনের প্রাণহানি ও অসংখ্য মানুষ আহত হওয়ার ঘটনায় বিলম্বে মামলা হলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি। ঘটনার তিন মাসের বেশি সময় পার হলেও কাউকে করা হয়নি জিজ্ঞাসাবাদও।
তদন্ত কমিটির বেশির ভাগ প্রতিবেদনে বিএম ডিপোকে দায়ী করলেও তেমন কোন দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি।
গত ৪ জুন সীতাকুণ্ড বিএম ডিপোতে হাইড্রোজেন পার অক্সাইড বিস্ফোরণে ১৩ জন ফায়ার কর্মীসহ ৫০ জন নিহত হন। এ সময় আহত হয় অসংখ্য মানুষ। এ ঘটনায় ৭ জুন সীতাকুণ্ড থানায় ডিপোর মালিকদের বাদ দিয়ে ৮ কর্মচারীকে আসামি করে মামলা হয়। মামলায় এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি। করা হয়নি জিজ্ঞাসাবাদও।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক সুমন বণিক আজকের পত্রিকাকে বলেন, ‘এ মামলায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদ করা হয়নি। ডিপো থেকে মামলার সংগ্রহকৃত আলামতে বিস্ফোরকের কোনো আলামত পায়নি। মর্গে থাকা নিহত ১৪ জনের মরদেহের ডিএনএ প্রতিবেদন না আসায় স্বজনের কাছে হস্তান্তরও করা যায়নি। প্রতিবেদন পেলে মরদেহগুলো হস্তান্তর করা হবে।’
এঘটনায় মোট ৭টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কাস্টমস, বিভাগীয় কমিশনার ও বন্দর কর্তৃক তদন্ত কমিটি বিএম ডিপোকে দায়ী করে এরই মধ্যে প্রতিবেদন দিয়েছে। চট্টগ্রাম কাস্টমস হাউস সূত্র জানায়, বিএম ডিপোর বিস্ফোরণের ঘটনায় এখনো কোনো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী কমিশনার উত্তম চাকমা বলেন, ‘বিএম ডিপো আংশিক খুলে দেওয়া হয়েছে। পুরোনো মালপত্র সরিয়ে নিলে বিএম ডিপো আবার চালু করা হবে।’
চট্টগ্রাম সীতাকুণ্ড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল আজকের পত্রিকাকে বলেন, ‘বিএম ডিপো বিস্ফোরণে আমাদের ১০ জন ফায়ার কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো তিনজন নিখোঁজ রয়েছেন। তাঁদের ডিএনএর নমুনা নেওয়া হয়েছে। এ ছাড়া ১৭ জন ফায়ার কর্মী আহত হয়েছেন। আমাদের ফায়ার বিভাগ থেকে এখনো কোনো মামলা হয়নি। একটি জিডি করা হয়েছে। প্রধান কার্যালয় থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে। তাঁরা বিষয়টি তদন্ত করছে।’
মামলায় আসামি করা হয়েছে যাদের
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোতে বিস্ফোরণে ডিপোর মহা ব্যবস্থাপক নাজমুল আক্তার খান, উপমহাব্যবস্থাপক (অপারেশন) নুরুল আক্তার খান, ব্যবস্থাপক (প্রশাসন) খালেদুর রহমান, সহকারী প্রশাসনিক কর্মকর্তা আব্বাস উল্যা, জ্যেষ্ঠ নির্বাহী (প্রশাসন) নাসির উদ্দিন, সহকারী ব্যবস্থাপক আবদুল আজিজ, ডিপোর শেড ইনচার্জ সাইফুল ইসলাম ও সহকারী ডিপো ইনচার্জ নজরুল ইসলামকে আসামি করে মামলা করা হয়। এদের অনেকেই আহত হয়ে হাসপাতালে ভর্তি। তবে মালিক পক্ষের কাউকে মামলায় আসামি করা হয়নি।

খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে পাঁচ বস্তায় ২৪টি গুইসাপসহ প্রেমরাছো মারমা (৪৭) নামে এক পাহাড়ি নারীকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি পানছড়ি উপজেলার কুরাদিয়াছড়ায়। খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট এলাকার রেঞ্জ কর্মকর্তা এস এম মোশাররফ হোসাইনের নেতৃত্বে এবং পুলিশের...
৪ ঘণ্টা আগে
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এই নিয়োগ...
৫ ঘণ্টা আগে
হাফিজুল ইসলাম কার্গো ট্রাকে মালামাল নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন। পথে ট্রাকটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি ঢউর চৌরাস্তা এলাকার একটি গ্যারেজের সামনে গাড়ি থামান। পরে মেকানিককে গাড়ির ত্রুটি দেখানোর সময় হঠাৎ গাড়িটি স্টার্ট হয়ে যায় এবং হাফিজুলের বুকের ওপর উঠে যায়...
৫ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট সীমান্তবর্তী করতোয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ‘৭১-এর বিজয়’ ও ‘নয়ন মণি’ দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো দর্শনার্থী। নৌকা বাইচকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় সৃষ্টি হয় উৎসবের...
৬ ঘণ্টা আগে