
বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে ফেনীর ছাগলনাইয়ায় বখাটের ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার উপজেলার শুভপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত কিশোরের নাম রবিউল হক শাহেদ। সে শুভপুর ইউনিয়নের জয়পুর গ্রামের মানিক মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিউল হক শাহেদ (১৮) ছোট বোনসহ কয়েকজন আত্মীয়কে নিয়ে আজ (শুক্রবার) বিকেলে চম্পকনগর শমসের গাজীর দিঘি ও সুড়ঙ্গ এলাকায় বেড়াতে যান। এ সময় স্থানীয় বখাটে যুবকেরা তাঁর বোনকে উদ্দেশ্য করে নানা কুরুচিপূর্ণ কথা বলে এবং শরীরের ওড়না ধরে টান দেয়।
বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় শাহেদের ওপর ক্ষিপ্ত হয় বখাটেরা। তারা শুভপুর রাস্তার মোড় এলাকায় সজীব মেম্বারের (ইউপি সদস্য) অফিসে জড়ো হয়। একপর্যায়ে সজীব মেম্বার মোবাইল ফোনে উত্ত্যক্তকারীদের বিচার করার কথা বলে রবিউল হক শাহেদকে শুভপুর রাস্তার মোড়ে ডেকে নিয়ে আসে।
সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে বখাটে যুবকেরা তাঁর ওপর অতর্কিত হামলা চালিয়ে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করেছে।’ এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে বলে জানান তিনি।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৭ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে