
জাতীয়ভাবে খেলাধুলায় চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করতে তরুণ রাজনীতিবিদদের সুযোগ দেওয়ার কথা বলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেন, ‘চট্টগ্রামের তরুণ রাজনীতিবিদেরা জাতীয়ভাবে খেলাধুলায় চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করতে পারেন। তবে তাঁদের সুযোগ দিতে হবে।’
আজ শনিবার বিকেলে চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে বিএনপির তারুণ্যের সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।
তামিম ইকবাল বলেছেন, ‘একজন স্পোর্টসম্যানের কথা হবে, নিশ্চয়ই আমার মধ্যে কোনো দুর্বলতা ছিল। তাই আমি জাতীয় দলে যেতে পারিনি। সুতরাং আগে মেনে নিতে হবে আমাদের কী ভুল ছিল।’
তামিম ইকবাল বলেন, ‘কেউ যদি অভিযোগ করেন, অমুকের কারণে জাতীয় দলে খেলতে পারেনি, তবে আমি সেটা বিশ্বাস করি না। আমরা কোন জায়গায় ভালো করতে পারি, যেভাবে আমরা জাতীয় দলকে রিপ্রেজেন্ট করতে পারি। যেদিন ওই জিনিসগুলো আমরা বের করে নিব, ইনশা আল্লাহ দেখবেন যে ঠিক আজ থেকে ১৫-২০ বছর আগে বাংলাদেশের স্পোর্টসে অনেকেই চট্টগ্রাম থেকে রিপ্রেজেন্ট করতেন। আমরা সেই দিনগুলো আবার ফিরে পাব।’
খেলাধুলা নিয়ে ব্যারিস্টার মীর হেলাল (মীর মোহাম্মদ নাছির উদ্দিনের ছেলে) ভাইয়ের সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে তামিম বলেন, ‘স্পোর্টসকে কীভাবে আমরা আবার আগের জায়গায় ফেরত দিতে পারি, সে বিষয়ে আলোচনা হয় ইসরাফিল খসরু (আমীর খসরু মাহমুদের ছেলে) এবং হুম্মাম কাদের (সালাহ উদ্দিন কাদের চৌধুরীর ছেলে) ভাইয়ের সঙ্গেও।
জাতীয় ক্রিকেট দলের সাবেক এ অধিনায়ক বলেন, ‘আমি শতভাগ নিশ্চিত, তাঁরা যখন সুযোগ পাবেন, তখন তাঁদের সর্বোচ্চটুকু দিয়ে চট্টগ্রামের সিগনেচার সব জায়গায় রাখবেন। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টনসহ যে ধরনের খেলাধুলাই হোক না কেন, সেটাকে তাঁরা প্রমোট করবেন সঠিক নিয়মে। এভাবেই চট্টগ্রাম থেকে আমরা আবার আগের দিনে ফেরত যাব।’

কুমিল্লার চৌদ্দগ্রামে সাঁতরে ডাকাতিয়া নদী পার হওয়ার সময় নিখোঁজ কলেজছাত্র আব্দুল্লাহ মোহাম্মদ শিহাবের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ১৮ ঘণ্টা পর ডুবুরি দল আজ শনিবার সকালে মরদেহটি উদ্ধার করেছে। এর গতকাল শুক্রবার দুপুরে উপজেলার রায়কোট ইউনিয়নের নারান্দিয়া এলাকায় সে নিখোঁজ হয়।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুর জেলাজুড়ে মৌসুমি ব্যবসায়ীরা এবার কোরবানির পশুর চামড়ার দাম পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। কোথাও কোথাও ক্রেতাই খুঁজে পাওয়া যায়নি। চরম ক্ষোভে ও হতাশায় জেলার বিভিন্ন স্থানে চামড়া মাটিতে পুঁতে ফেলার খবর পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে
ময়মনসিংহের সদর উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাঁরা অটোরিকশার যাত্রী ছিলেন। ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর এলাকায় আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার মোকাম নাটোরের চকবৈদ্যনাথের আড়তগুলোয় আসতে শুরু করেছে কোরবানির পশুর চামড়া। তবে প্রত্যাশিত দাম পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন মৌসুমি ব্যবসায়ীরা। সংগ্রহ মূল্যের চেয়েও কম দামে চামড়া বিক্রি করতে হচ্ছে তাঁদের। তবে আড়তের ব্যবসায়ীদের দাবি, লাম্পিস্কিনে আক্রান্ত, লবণজাত ছাড়া...
৩ ঘণ্টা আগে