কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের সীমান্তবর্তী চাঁনপুর ব্রিজ এলাকা দিয়ে ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি।
রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, কুমিল্লা কোতোয়ালি সদর উপজেলার সীমান্তবর্তী চাঁনপুর ব্রিজ এলাকা দিয়ে ভারতে ইলিশ পাচার হবে।
হাবিলদার জুয়েলের নেতৃত্বে বিজিবির কটকবাজার চেকপোস্টের টহলদল উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি টহলদল বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ করে। জব্দকৃত ইলিশের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৫২ হাজার টাকা।

খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী আমীর এজাজ খান। তিনি নিকটতম প্রার্থী জামায়াতের কৃষ্ণ নন্দীর চেয়ে ৫০ হাজার ৪৩৪ ভোট বেশি পেয়েছেন।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম জেলার ১৬ আসনের মধ্যে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের চূড়ান্ত বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপির নুরুল আমিন। তিনি পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৭৯৯ ভোট। তার সাথে দাড়িঁপাল্লা প্রতীকে ৮৪ হাজার ৫৩৮ ভোট নিয়ে হেরেছেন জামায়াত নেতা এডভোকেট মোহাম্মদ ছাইফুর রহমান।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি সংসদীয় আসনের মধ্যে সব কয়টিতেই জয়লাভ করেছে বিএনপি প্রার্থীরা। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ৪২৮টি কেন্দ্রের ২ হাজার ৪৩৯টি কক্ষে ব্যালট পেপারে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মূখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বিজয়ী হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবের রহমান শামীম থেকে ২৬ হাজার ৭৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
৩ ঘণ্টা আগে