
চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ইপিজেডের ৫ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন এনএইচপি ফ্যাশনে কর্মরত শ্রমিক খলিল এবং স্মার্ট জ্যাকেট বিডি লিমিটেডের শ্রমিক তামান্না।
প্রত্যক্ষদর্শী এক শ্রমিক জানান, সকালে মোটরসাইকেলে করে খলিল ও তামান্না দুজনই কারখানায় যাচ্ছিলেন। সকাল ৯টার দিকে ইপিজেডের ৫ নম্বর সড়কে একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ইপিজেড এলাকা থেকে আহত দুই শ্রমিককে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব ১৫ বছরের জন্য দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বামপন্থী বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বিক্ষোভকারীদের ওপর লাঠিপেটা করেছে পুলিশ।
৫ মিনিট আগে
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে চাঁদপুরের পদ্মা-মেঘনার ৭০ কিলোমিটার অভয়াশ্রমে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হয়েছে। প্রথম দিন নদী ও বড় স্টেশন মাছঘাট ফাঁকা দেখা গেছে। ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সব ধরনের মাছ আহরণ, বিক্রি, মজুত ও পরিবহন নিষিদ্ধ।
১০ মিনিট আগে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বিরোধী দলের উদ্দেশে বলেন, দুই মাস, ছয় মাস যেতে না যেতেই আন্দোলন শুরু করেছেন। এ আন্দোলনের উদ্দেশ্য কি? প্রধানমন্ত্রীর পদত্যাগ করা?
১৬ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে মা-শিশুকে বেত্রাঘাতের অভিযোগ এবং কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদারের বিরুদ্ধে জমি দখলে সহযোগিতার অভিযোগ ওঠায় তাঁদের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।
১৯ মিনিট আগে