চট্টগ্রামের লোহাগাড়ায় মোটরসাইকেল, অটোরিকশা ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের সিকদার দীঘির পূর্বপাড় চিপবাড়ী সড়কের মাথায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সাতকানিয়ার বাহাদিরপাড়া এলাকার ছিদ্দিক আহমদের ছেলে মো. হুমায়ুন (৩৭) ও মো. মামুন (৩২) এবং তাঁদের মামা করাইয়ানগর আকবরপাড়া গ্রামের আবদুল সাত্তারের ছেলে মনির হোসেন (৪৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, তিনজন একটি মোটরসাইকেলে করে চট্টগ্রামমুখী ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনজনই ছিটকে পড়ে যান। এ সময় কক্সবাজারগামী একটি মহিষবোঝাই ট্রাক তাঁদের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আজাদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে সহায়তা করি।’
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

কক্সবাজারের টেকনাফে ঘুরতে নিয়ে গিয়ে অপহরণ ও মানব পাচার চক্রের শিকার পাঁচ যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আনাস ওরফে মুন্না (১৯) নামের এক যুবককে আটক করা হয়েছে...
৬ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৩৫ মিনিট থেকে ২টার মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও ঈদগাহ মাঠসংলগ্ন নতুন রাস্তার পাশে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
নওগাঁর বদলগাছীতে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের পক্ষে মশাল মিছিল করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করার অভিযোগে দুই যুবককে মারধরের পর পুলিশের কাছে তুলে দিয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে মশাল মিছিল করার পর গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুরাতন....
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে রেলওয়ের কর্মচারীর হামলার প্রতিবাদে রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর ও রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ...
২ ঘণ্টা আগে