
চট্টগ্রামের খুলশী থানার একটি ফ্ল্যাট থেকে শ্রীলঙ্কান এক নাগরিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সানমার স্প্রিন ভিলার পঞ্চম তলা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হলেও গতকাল বুধবার বিষয়টি জানাজানি হয়।
শ্রীলঙ্কান ওই নাগরিকের নাম অরুণা দা সিলভা (৫৩)। তিনি এশিয়ান গ্রুপে কোয়ালিটি ডিপার্টমেন্টের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহ এসব তথ্য নিশ্চিত করেন।
সিলভার সহকর্মী নিকোলাস বিশ্বাস আজকের পত্রিকাকে জানান, মঙ্গলবার সকাল ৭টায় সিলভা ঘুম থেকে উঠে গৃহকর্মীকে ফোন দিয়ে বলেন তাড়াতাড়ি আসতে। গৃহকর্মী বাসায় আসার পর তাঁকে এক কাপ চা বানিয়ে দিতে বলেন সিলভা। তারপর তিনি ওয়াশরুম থেকে বের হয়ে বেডরুমে শুয়ে পড়েন। ১৫ মিনিট পর গৃহকর্মী চা নিয়ে বেডরুমে প্রবেশ করে দেখেন, শ্রীলঙ্কান ওই নাগরিক বিছানায় শোয়া। ডাকাডাকির পরও নড়াচড়া করছিলেন না। তারপর তাঁর পায়ে হাত দিয়ে দেখেন, শরীর একেবারে ঠান্ডা হয়ে আছে। গৃহকর্মী নিচ থেকে সিলভার গাড়িচালককে নিয়ে আসেন। গাড়িচালক পাশের একটি ফার্মেসি থেকে একজনকে নিয়ে এসে চেক করান। তিনি জানান, সিলভা মারা গেছেন।
নিকোলাস বিশ্বাস বলেন, ‘খবর পেয়ে আমরা গিয়ে থানাকে জানাই। পুলিশ এসে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অরুণা দা সিলভাকে মৃত ঘোষণা করেন।’
খুলশী থানার ওসি নেয়ামত উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জটিল কিছু পাইনি। নরমাল ডেথ মনে হয়েছে। তার পরও এটির ময়নাতদন্ত করা হয়েছে। রিপোর্ট পেলে ওই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
১৫ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
১৯ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
৩১ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
৩৫ মিনিট আগে