চাঁদপুরের কচুয়ায় স্কুলের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করায় ক্লাস বর্জন করেছে শিক্ষক–শিক্ষার্থীরা। আজ বুধবার উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের দারাশাহী-তুলপাই উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, আজ (বুধবার) স্কুল পরিচালনা পর্ষদের সভা চলাকালীন স্থানীয় বাসিন্দা মনির হোসেন পাটোয়ারী নিজেকে ভূমিদাতা দাবি করে পরিচালনা পর্ষদে তাকে অন্তর্ভুক্তি না করায় প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলামকে গালিগালাজ করেন। এ সময় পরিচালনা পর্ষদের সহসভাপতি হাজী আব্দুল কাদের, অভিভাবক সদস্য ইসমাইল হোসেন, আরিফ হোসেন, বিশ্বনাথ দাস, তাজুল ইসলাম, লাইলি বেগমসহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন উপস্থিত ছিলেন।
পরে ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা একযোগে ক্লাস বর্জন করেন। তারা এর সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দেন।
এ বিষয়ে অভিযুক্ত মনির হোসেন পাটোয়ারী আজকের পত্রিকাকে বলেন, ‘আমি প্রতিষ্ঠানটির ভূমিদাতা পরিবারের সদস্য। আমাকে অ্যাডহক কমিটিতে কেন রাখা হলো না, জানতে চাইলে প্রধান শিক্ষক জহিরুল ইসলাম আমার সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে উপস্থিতি সাবার সামনে বিষয়টি মীমাংসা হয়ে যায়।’
পরিচালনা পর্ষদদের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী বলেন, ‘আমি অসুস্থ থাকার কারণে ঢাকায় অবস্থান করছি। বিষয়টি আমি শুনেছি, এই ন্যক্কারজনক ঘটনায় আমি নিন্দা জানাচ্ছি। আগামী শনিবার বিষয়টি নিয়ে জরুরি সভা ডেকেছি।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে