
চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা থেকে লুট হওয়া ৩৫টি অস্ত্র ও ২৭৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে এসএমজি, চায়না রাইফেল, বিডি রাইফেল, শটগান, পিস্তল ও গ্যাস গান।
আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
সংস্থাটি জানায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। ওই দিন বিজয় উল্লাসের সময় দুর্বৃত্তরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। দুর্বৃত্তরা থানাগুলো থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম লুট করে নিয়ে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছে, লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ চট্টগ্রাম মহানগরের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়।
র্যাব-৭-এর মুখপাত্র সিনিয়র সহকারী পরিচালক শরীফ-উল-আলম বলেন, ‘থানা থেকে লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধারের জন্য তাঁরা গোয়েন্দা নজরদারি বাড়ান। একই সঙ্গে সচেতন নাগরিকদের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের ব্যাপারে তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানান।
এতে সাধারণ নাগরিকেরা সাড়া দেন। স্থানীয় জনগণের কাছ থেকে এবং অন্যান্য উৎস থেকে ১৩ আগস্ট পর্যন্ত ৩৫টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র এবং ২৭৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানান তিনি। পরে উদ্ধারকৃত অস্ত্র চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনারের (সদর) কাছে হস্তান্তর করা হয়েছে।

বকেয়া বেতন পরিশোধ এবং ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর উত্তরায় পোশাকশ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় চার ঘণ্টা অবরোধ করেন। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
২৬ মিনিট আগে
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়াতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। আজ বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান...
৩৭ মিনিট আগে
সাতক্ষীরার শ্যামনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ধারালো দায়ের কোপে সুধা রানী মণ্ডল (৫৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ভাতিজা রমেশ মণ্ডলকে (৩৫) আটক করেছে পুলিশ। হামলায় আরও দুজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শ্যামনগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে...
৪৩ মিনিট আগে
সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
১ ঘণ্টা আগে