রাঙামাটির লংগদুতে শরীফ মিয়া (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের সোনাই এলাকার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শরিফ মিয়া ওই এলাকার মৃত দিন ইসলামের ছেলে।
শরীফের বড় বোন হাসিনা আক্তার বলেন, ‘শরিফ মানসিক ভারসাম্যহীন ছিল। তারাবি নামাজ পড়ে ভাইকে ডাকাডাকি করলে কোনো সাড়া পাইনি। এ সময় ঘরের ভেতর থেকে দরজা বন্ধ পাই। পরে পাশে রুমের টিনের ফাঁকা দিয়ে দেখি গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে সে। আশপাশের লোকজনকে ডাকাডাকি করে বাইরে থেকে অনেক চেষ্টায় দরজা খুলি। ততক্ষণে সে মারা যায়। লংগদু থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়।’
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন রশীদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটির মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে একটি চরাঞ্চলে গড়ে ওঠা ‘কাশফুলের ঘাট’ নামে একটি চা ও কফি শপ গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে আস্তানাটি গুঁড়িয়ে দেওয়া হয়। দুর্গম এলাকায় অসামাজিক কার্যকলাপের এই কেন্দ্রটি বন্ধ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়
২২ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে যুবদল নেতা মো. হানিফের বিরুদ্ধে ১০ দশমিক ৯০ শতাংশ জমি দখলের অভিযোগ করেছেন স্বেচ্ছাসেবক দল নেতা মো. শহীদুল্লাহ। আজ মঙ্গলবার বিকেলে জমি দখলের প্রতিকার চেয়ে মিরসরাই পৌরসদরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।
২৫ মিনিট আগে
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন উপাচার্যকে বরণ করতে গিয়ে শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।
২৭ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শুভাঢ্যা ইউনিয়নের কালীগঞ্জ এলাকার শাকিল (২১), খেজুরবাগ এলাকার মাসুদুর মাউলা (২৪) ও শাহ আলম (৪৪)।
৩০ মিনিট আগে