
চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অচলাবস্থা নিয়ে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকে বসেছেন শ্রমিকনেতারা। আজ বৃহস্পতিবার বেলা ৩টায় বন্দর ভবনে শ্রমিক-কর্মচারীদের ১৪ সদস্যের একটি দল এই আলোচনায় যোগ দেয়। এই সংবাদ লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৪টা) বৈঠকটি চলছিল।
বিষয়টি নিশ্চিত করে বন্দর রক্ষা সংগ্রাম ঐক্য পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, ‘আলোচনা ছাড়া কোনো সমস্যার সমাধান হয় না। তাই বোট ক্লাবের পরিবর্তে বন্দর ভবনে বেলা ৩টায় অনুষ্ঠিত বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’
শ্রমিকদের অবস্থানের বিষয়ে হুমায়ুন কবির বলেন, ‘আমাদের অবস্থান ও দাবি একটাই—চুক্তি বাতিল করতে হবে। আমাদের দাবি মেনে নিলেই কর্মবিরতি প্রত্যাহার করা হবে।’
হুমায়ুন কবির আরও বলেন, ‘উপদেষ্টার সঙ্গে সকালে কথা বলে মনে হয়েছে, তিনি চুক্তির অর্থনৈতিক বিষয়গুলো সম্পর্কে অবগত নন। আমরা বিষয়গুলো উপস্থাপন করে উপদেষ্টাকে বোঝানোর চেষ্টা করব যে এই চুক্তি দেশবিরোধী। তিনি আমাদের আশ্বস্ত করেছেন, দেশবিরোধী কোনো চুক্তি হতে দেবেন না।’
পরিস্থিতি উত্তপ্তের জন্য বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে দায়ী করে এই শ্রমিকনেতা বলেন, ‘শ্রমিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলে তিনি শ্রমিকদের খেপিয়ে তোলায় বন্দরের পরিস্থিতি উত্তপ্ত হয়। আশা করছি, আলোচনার মাধ্যমে আমরা একটা সমাধানে পৌঁছাতে পারব।’
এর আগে বেলা ১১টার দিকে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে সরাসরি বন্দরের উদ্দেশে রওনা হন। এ সময় নৌপরিবহন উপদেষ্টা আন্দোলনরত শ্রমিক-কর্মচারীদের তোপের মুখে পড়েন। শ্রমিকেরা তাঁর গাড়ি আটকে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত চিঠির তথ্যানুযায়ী, ২৯ মার্চ রোববার সকাল ১১টা ১০ মিনিটে পাবনা সদর গোরস্থান আরিফপুরে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর সন্ধ্যা সাতটায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। রাত ৮টা ১০ মিনিটে সার্কিট হাউজে..
১৩ মিনিট আগে
শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ঝড় শুরু হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ঝড়ের তীব্রতা বৃদ্ধি পায়। সেই সঙ্গে চলতে থাকে প্রচণ্ড মেঘের গর্জন। ঝড়ের সময় চাকাতি বালা নিজের ঘরে একাই অবস্থান করছিলেন। প্রচণ্ড বাতাসের ঝাপটায় বসতঘরের পাশে থাকা একটি বিশাল ‘সড়কজিয়া’গাছ উপড়ে সরাসরি ঘরের ওপর পড়ে।
৩৭ মিনিট আগে
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসের সেই ভয়াবহ স্মৃতি আজও দেশবাসীর মনে দগদগে। সেই ধ্বংসস্তূপের নিচে টানা ৭২ ঘণ্টা আটকে থেকেও অলৌকিকভাবে বেঁচে ফিরেছিলেন নাসিমা বেগম। কিন্তু ১২ বছর পর সেই নাসিমাই হার মানলেন পদ্মার শীতল জলের কাছে। গত বুধবার দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবিতে প্রাণ...
৪৩ মিনিট আগে
ঈদের ছুটি শেষে নিজ নিজ কর্মস্থলে রাজধানীর দিকে ফিরতে শুরু করেছে মানুষ। আর এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপও বেড়েছে। যার ফলে বেড়েছে টোল আদায়ের পরিমাণ। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতুর ওপর দিয়ে ৪৬ হাজার ২৭৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৪১ লাখ ৫৩ হাজার ৯০০ টাকা।
১ ঘণ্টা আগে