
চট্টগ্রামে আরও ছয়জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় চলতি মাসে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে। আজ শুক্রবার সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।
সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ছয়জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। চারটি কেন্দ্রে ৮১ জনের নমুনা পরীক্ষা করে এই ছয়জন রোগী শনাক্ত হন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একজন, বেসরকারি শেভরন হাসপাতালে দুজন, ন্যাশনাল হাসপাতালে একজন ও মেট্রোপলিটন হাসপাতালে দুজনের করোনা শনাক্ত হয়। তাঁরা সবাই মহানগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।
সিভিল সার্জন জানান, ৪ জুন থেকে এই পর্যন্ত ৫৬ জনের শরীরে কোভিড পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ৪৯ জনই মহানগরীর বাসিন্দা। কোভিডে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে।
করোনাভাইরাস নতুন করে সংক্রমণ শুরুর পর রোগীদের চিকিৎসায় চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত মেমন-২ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া নগরের আন্দরকিল্লায় অবস্থিত ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২০টি আইসোলেশন শয্যা প্রস্তুত করা হয়েছে। সেখানে পাঁচটি আইসিইউ শয্যা রয়েছে। এর মধ্যে এই হাসপাতালটিতে কয়েকজন রোগী চিকিৎসা নিচ্ছে।
অন্যদিকে সদরঘাটে অবস্থিত মেমন-২ হাসপাতালেও ২০টি আইসোলেশন শয্যা প্রস্তুত করা রয়েছে। এ ছাড়া চমেক হাসপাতালে ৫০ শয্যাবিশিষ্ট কোভিড ওয়ার্ড খুলেছে কর্তৃপক্ষ। বিভিন্ন বেসরকারি হাসপাতালের পাশাপাশি কোভিড পরীক্ষা করা হচ্ছে চমেক হাসপাতাল ও জেনারেল হাসপাতালেও।

অসুস্থ শরীর নিয়ে মেয়েকে সঙ্গে করে গ্রাম থেকে ঢাকায় এসেছিলেন মিজান বেগম (৪৫)। উদ্দেশ্য ছিল কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসক দেখিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরা। কিন্তু হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল দেখে ভয় পেয়ে সড়ক বিভাজকের ওপর পড়ে যান তিনি।
১ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষরের প্রতিবাদে বিক্ষোভকারীদের ওপর পুলিশি হামলার নিন্দা জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। সংগঠনটির দাবি, এই চুক্তির ‘ভয়াবহ পরিণতি’র দায় সরকারকে নিতে হবে।
১৮ মিনিট আগে
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজধানীর ফরিদাবাদ উচ্চবিদ্যালয়ের প্রায় ২৩০ শিক্ষার্থীকে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঢাকা মেট্রো-২ সার্কেল।
১৯ মিনিট আগে
কৃষক দলের কেন্দ্রীয় কমিটির নেতা সুলায়মান হোসাইন বিরুদ্ধে জোরপূর্বক জমি লিখে নেওয়ার চেষ্টা, হয়রানি ও হুমকির অভিযোগ করেছে একটি পরিবার। ওই পরিবারের গৃহকর্তা বিরাশি বছরের বৃদ্ধ আলতাফ হোসেনকে ‘জমি লিখে না দিলে কবরও দিতে দিবে না’ বলে হুমকি দেওয়া হচ্ছে এমনই অভিযোগ পরিবারটির।
২০ মিনিট আগে