
আরাভ খান ওরফে রবিউল ইসলাম ওরফে আপন ওরফে হৃদয়ের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তবে এই প্রতিবেদন (৩টা ২০ মিনিট) লেখা পর্যন্ত ইন্টারপোলের ওয়েবসাইটে এ-সংক্রান্ত কোনো নোটিশ পাওয়া যায়নি।
আজ সোমবার দুপুরে নগরের কোতোয়ালি থানা এলাকার এনায়েত বাজার পুলিশ ফাঁড়ি উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান আইজিপি।
আইজিপি বলেন, ‘আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য ইন্টারপোলের কাছে পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। কিছুক্ষণ আগে জানতে পেরেছি, সেটা ইন্টারপোল করেছে।’
আইজিপি বলেন, ‘দেশ থেকে যদি কোনো আসামি পলায়ন করে বিদেশে চলে যায়, যখন আমরা তার সম্পর্কে মোটামুটি কিছু তথ্য পাই, তখন আমরা একটা রেড নোটিশ জারি করি। এটা ইন্টারপোল হেড কোয়ার্টারে যায়। আমি যেটা খবর পেয়েছি যে এটা তারা অ্যাকসেপ্ট করেছে।’
এ সময় সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
চিত্রনায়িকা মাহিয়া মাহিকে নিয়ে আইজিপি বলেন, ‘মাহির বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁকে পুলিশ গ্রেপ্তার করেছে। আবার আদালত থেকে তিনি জামিন পেয়েছেন। মামলা তদন্তাধীন।’
আরও পড়ুন:

উপজেলার সবখানে এখন পাট কেটে আমন ধান রোপণে ব্যস্ত চাষিরা। উপযুক্ত সময়ের মধ্যে ধান লাগাতে না পারলে আমন আবাদ ব্যাহত হতে পারে, এই আশঙ্কায় চাষিরা এখন পাট কেটে জমি খালি করছেন। কিন্তু পাট কাটার পর স্থান ও পানির অভাবে তাঁরা জাগ দিতে পারছেন না।
১ ঘণ্টা আগে
আজ বিকেল ৫টার দিকে রাসেল মিয়া তার দাদার সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গোবিন্দগঞ্জের নাসিরাবাদ যাচ্ছিল। নাসিরাবাদ এলাকায় আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় শিশুটি আগেই হেঁটে সড়কের মাঝামাঝি পৌঁছে। এ সময় ঘোড়াঘাট থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সবাইকে গণতান্ত্রিক আচরণ ও রাজনৈতিক সংস্কৃতি চর্চা করতে হবে। জনগণের রায়কে সম্মান জানিয়ে নির্বাচিত সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে। কেউ যেন নিজের ইচ্ছেমতো সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করতে না পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।
২ ঘণ্টা আগে
বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরার পর দুই ভাই শরীরের কাদা পরিষ্কার করার জন্য পানিতে নামে। এ সময় ছোট ভাই শামিম পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে বড় ভাই জোবায়েদ পানিতে ঝাঁপ দেয়। সেও পানিতে তলিয়ে যায়। দুই শিশুকে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে থাকেন। একপর্যায়ে তাঁদের মা পুকুরপাড়ে গিয়ে একজনকে পানিতে...
২ ঘণ্টা আগে