ব্যাংক কেলেঙ্কারির সঙ্গে জড়িত প্রশান্ত কুমার হালদারের (পিকে হালদার) নামে ইন্টারপোলে রেড নোটিশ জারির পর ফের দেশে আলোচনায় এই আন্তর্জাতিক পুলিশ সংস্থা। আলোচিত ও সমালোচিত দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাফ খান ওরফে রবিউল ইসলাম ওরফে আপন ওরফে হৃদয়ের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারির পর এই আলোচনার পালে হাওয়া লেগেছে।
সোমবার (২০ মার্চ) দুপুরে চট্টগ্রাম কোতোয়ালি থানা এলাকার এনায়েত বাজার পুলিশ ফাঁড়ি উদ্বোধন শেষে সাংবাদিকদের আরাভের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির তথ্য জানান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইন্টারপোলের ওয়েবসাইটে আরাভের বিরুদ্ধে এমন কোনো নোটিশ সংস্থাটির ওয়েবসাইটে পাওয়া যায়নি।
ওয়েবসাইট ঘুরে দেখা যায়, বাংলাদেশ সংস্থাটির কাছে চেয়েছে এমন ৪৭ জন এবং বাংলাদেশে জন্ম এমন ৬২ ব্যক্তিসহ ১৯৫টি সদস্য দেশের ৭ হাজার ১৭ জনের নাম ঝুলছে ইন্টারপোলের রেড নোটিশ বোর্ডে। তবে ইন্টারপোলের ওয়েবসাইটে রেড নোটিশে থাকা ব্যক্তিদের মধ্যে প্রায় সবার নাম থাকলেও অনেকের ছবি নেই। কে কোন জেলার ঠিকানায় তার উল্লেখ নেই। এমনকি কারও কারও পুরো নামও নেই।
মূলত ১৯২৩ সালে প্রতিষ্ঠা হওয়া এই সংস্থাটির প্রধান কাজ আন্তর্জাতিক পুলিশকে সহায়তা করা। বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ বাহিনীর মধ্যে সমন্বয়ের কাজ করে থাকে ইন্টারপোল।
জাতিসংঘে পর দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক এই সংস্থায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা, হত্যা, মাদক ও মানব পাচার, অবৈধ অস্ত্র রাখা, বিস্ফোরক ও বিপজ্জনক অস্ত্র মজুত, টাকা ও স্ট্যাম্প জাল করা, পুলিশ কর্মকর্তা হত্যা, আওয়ামী লীগের সভায় বোমা হামলা, যুদ্ধাপরাধ, ধর্ষণ, লুটপাট ও গণহত্যাসহ নানা অপরাধে জড়িত ব্যক্তির নাম রয়েছে।
ইন্টারপোলের রেড নোটিশে তালিকাভুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছে ফরিদপুরের রাজাকার আবুল কালাম আজাদ, রাজাকার জাহিদ হোসেন খোকন, ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার মো. হোসেন, আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলাকারী সিলেটের আবুল হারিছ চৌধুরী, টাঙ্গাইলের রাতুল আহমেদ বাবু, বগুড়ার শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীর, বঙ্গবন্ধু হত্যা মামলায় সাজাপ্রাপ্ত নূর চৌধুরী, শরীফুল হক ডালিম, এমএ রাশেদ চৌধুরী, খান মোসলে উদ্দিন ওরফে খান মোসলেম উদ্দিন, খুনি জিসান আহমেদ, নবি হোসেন, প্রকাশ কুমার বিশ্বাস, তানভির ইসলাম জয়, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, মানব পাচারকারী জাফর ইকবাল, তানজিরুলসহ ৪৭ জন।
আরও পড়ুন:

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
২৬ মিনিট আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
৩৯ মিনিট আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৩ ঘণ্টা আগে