
নোয়াখালীতে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চারটি গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। এ সময় প্রতিযোগীরা দুর্নীতির পক্ষে-বিপক্ষে তাদের বক্তব্য উপস্থাপন করে।
আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুদক সমন্বিত জেলা কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুদক কার্যালয়ের সভাকক্ষে এ প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতা পরিচালনা করেন, সদর একাডেমিক সুপার ভাইজার শান্তিপদ মজুমদার, চাটখিল একাডেমিক সুপার ভাইজার আমজাদ হোসেন, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক আরঙ্গজেব, দুদকের উপসহকারী পরিচালক জাহেদ আলম, দুদক কোর্ট ইন্সপেক্টর মো. ইদ্রিস।
প্রতিযোগিতায় অতিথি ছিলেন দুদক জেলা কার্যালয়ের উপপরিচালক ফারুক আহমেদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মো. আবুল বাশার, সাধারণ সম্পাদক আইনজীবী ফিরোজ আলম, সদস্য সাংবাদিক মিজানুর রহমান রিয়াদ, আইনজীবী নুর হোসেন মাসুদসহ অন্যরা।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, রানার্সআপ হয় পৌর কল্যাণ উচ্চবিদ্যালয়। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয় নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রতিযোগী সিনথিয়া ভূঁইয়া। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন, রানার্সআপ দল ও শ্রেষ্ঠ বিতার্কিকের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা।

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরা শহরের কেশব মোড় এলাকার বাড়িতে সংস্কারকাজ শুরু হয়েছে। কয়েক দিন ধরে দোতলা ভবনটির বাইরের অংশে রঙের কাজ করছেন শ্রমিকেরা। দীর্ঘ সময় পর বাড়িটিতে সংস্কারকাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল...
৩ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানের নেতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি স্থান পেয়েছে। সংস্কারের পর নতুন করে সাজানো সংগ্রহশালায় জিন্নাহর তিনটি ছবি দেখা গেছে। তবে সেখানে শেখ মুজিবুর রহমানের কোনো একক ছবি চোখে পড়েনি।
২১ মিনিট আগে
রাজধানীর পদ্মা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শিশুটি হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে মারা গেছে। অভিযোগের সত্যতা যাচাই এবং হাসপাতালের অবকাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা পর্যালোচনায় দুটি তদন্ত কমিটি
২৩ মিনিট আগে
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ২ হাজার ৮৫৫টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৬১৩টি গাড়ি ডাম্পিং ও ৩৬৮টি গাড়ি রেকার করা হয়েছে।
৪৩ মিনিট আগে