
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেছেন, মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাংসহ অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশ কঠোর পদক্ষেপ নেবে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
আজ রোববার বিকেলে নগর ভবনে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সিসিক প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
এ সময় সিলেট নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাং নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট নগরবাসীর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সিটি করপোরেশন ও পুলিশের মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন। বিশেষ করে, মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এসব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করবে সিটি করপোরেশন।
সিসিক প্রশাসক নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা আরও বাড়ানোর অনুরোধ জানান।
সাক্ষাৎকালে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মো. সাইফুল ইসলাম, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির উপস্থিত ছিলেন।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় শাহানুর রহমান শুভ (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আজ রোববার বিকেলে নাকাইহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
২ মিনিট আগে
আজ দুপুরের দিকে স্বপন তাঁর প্রেমিকাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে পঞ্চগড়ের দিকে যাচ্ছিলেন। ফুটকিবাড়ি এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি সামনে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এতে স্বপন ও তাঁর সঙ্গে থাকা তরুণী আহত হন।
৪ মিনিট আগে
বেড়িবাঁধের পাশে হাত দুটি পড়ে থাকতে দেখে পথচারীরা ৯৯৯ এর মাধ্যমে থানায় খবর দেন। এরপর ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কনুই থেকে বিচ্ছিন্ন একটি হাত এবং বাহু থেকে বিচ্ছিন্ন আরেকটি হাত পড়ে আছে। বাহু থেকে বিচ্ছিন্ন হাতটিতে ডি, এম, সি, এইচ ২০২৪-২৫ অর্থবছর লেখা সাদা কাপড় দিয়ে ঢাকা অবস্থায় ছিল...
৯ মিনিট আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মুরগির বিষ্ঠা নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বে হামলার ঘটনায় করা মামলায় তিন জামায়াত নেতাকে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার ময়মনসিংহ জেলা জজ আদালত তাঁদের এই দণ্ডাদেশ দেন। আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
১২ মিনিট আগে