
পর্যটনখ্যাত সাজেক থেকে ব্যক্তিগত গাড়িযোগে খাগড়াছড়ি আসার পথে তিন পর্যটকের গতিরোধ করে অপহরণ ও মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হয়েছে। তবে অপহরণের কিছুক্ষণ পরই পুলিশের কল পেয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
অপহরণের শিকার তিনজনই ফরিদপুর জেলার বাসিন্দা। তাঁরা হলেন মো. মজিবুর রহমানের ছেলে এস এম নাহিদুজ্জামান (৩৮), কুদ্দুস ফকিরের ছেলে মামুন ফকির (৩৮) ও হাবিবুর রহমানের ছেলে জোবায়ের আলম (২৮)।
খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারস্থ মাছ বাজার এলাকার রাস্তার ওপর পৌঁছালে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা তাঁদের গাড়ির গতিরোধ করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় অপহৃত ব্যক্তিদের আত্মীয়-স্বজনের কাছে ভিকটিমের মোবাইল নম্বর থেকে ফোন দিয়ে টাকা দেওয়া জন্য বলা হয়।
অপহৃত ব্যক্তিদের এক আত্মীয় খাগড়াছড়ি পুলিশ সুপারের মোবাইল ফোন নম্বরে কল করে বিষয়টি জানায়। পুলিশ সুপার অপহৃত ব্যক্তিদের আত্মীয়ের কাছ থেকে ভিকটিমের নম্বর নিয়ে ফোন দেন। এরপর দুষ্কৃতকারীরা ট্রুকলারে পুলিশ সুপারের নম্বর থেকে কলটি এসেছে দেখতে পায় এবং অপহৃতদের উদ্ধারে পুলিশ তৎপরতা আঁচ করতে পেরে তাদের ছেড়ে দেয়। এ সময় সময় অপহৃতদের এ বিষয়ে পুলিশকে কোনো কিছু না বলার জন্য ভয়ভীতি দেখায়।
অপহৃত ব্যক্তিরা পুলিশ সুপারের কার্যালয়ে এসে ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। পরে পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশকে নির্দেশ দেন।

আমের রাজধানীখ্যাত চাঁপাইনবাবগঞ্জে গাছে গাছে দোল খাচ্ছে আমের মুকুল। সোনালি মুকুলে ভরে উঠেছে আমবাগানগুলো। তবে আবহাওয়া বিরূপ হলে আমের ফলন কেমন হবে তা নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকেরা। সেই সঙ্গে বাগান চাষে বাড়ছে উৎপাদন খরচ। তাই আম বিক্রি করে উৎপাদন খরচ উঠিয়ে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত লাভের মুখ দেখতে...
৩৪ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় দোকান ব্যবসায়ীদের তিন দিনের মধ্যে ফুটপাত ছাড়ার জন্য সময় বেঁধে (আলটিমেটাম) দিয়েছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ (মো. আবুল হাসনাত)। নির্বিঘ্নে যানবাহন ও পথচারীদের চলাচলের সুবিধার্থে ফুটপাত দখলকারীদর গত ২৫ ফেব্রুয়ারি তিনি এই আলটিমেটাম দিয়েছিলেন।
৩৮ মিনিট আগে
গতকাল মেলায় প্রবেশ করতেই ঢাকের মৃদু আওয়াজ। রমনা কালীমন্দিরের দিকে বেশ ভিড়। সেখানে উপস্থিত লোকজনের পরনে নতুন জামাকাপড়। অনেকের মুখে আবিরের রং। দোলযাত্রায় আসা পুণ্যার্থী তারা। সেখান থেকে দুই তরুণী মেলায় ঢুকে পড়লেন হাতে আবির নিয়ে। খানিক মাখিয়ে দিলেন বন্ধুদের। আবিরের সেই রং যেন ছড়িয়ে পড়ল পুরো মেলায়।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) ব্যবহার করে ইট প্রস্তুত করায় তিনটি ইটভাটাকে মোট ৯ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার লতব্দী ও বালুচর ইউনিয়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা...
৩ ঘণ্টা আগে