
কুমিল্লার বুড়িচং উপজেলা যুবদলের নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছেন দলের পদবঞ্চিত নেতা-কর্মীরা। আজ বুধবার সকালে কুমিল্লা-মিরপুর সড়কের বুড়িচং উপজেলা সদর এলাকায় এই বিক্ষোভ করা হয়।
এ সময় অভিযোগ করা হয়, উপজেলা যুবদলের বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদের নেতা-কর্মীদের বাদ দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক কমিটিতে যাঁদের রাখা হয়েছে, তাঁদের অনেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
পদবঞ্চিত নেতাদের অভিযোগ, এত দিন যাঁরা যুবদলের নেতৃত্বে ছিলেন, তাঁদের নামে একাধিক মামলা রয়েছে। ত্যাগী এসব নেতাকে মূল্যায়ন না করে অর্থের বিনিময়ে এই কমিটি গঠন করা হয়েছে। তাই তাঁরা এই কমিটিকে প্রত্যাখ্যান করেছেন।
বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন বুড়িচং উপজেলা যুবদলের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আবু নাসের, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, প্রচার সম্পাদক আবু যাহের শিপু, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হামজা অরুণ, কলেজ ছাত্রদলের সভাপতি সবুজ প্রমুখ।
এ বিষয়ে সদস্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আবু নাসের বলেন, কোনো সম্মেলন বা আলোচনা ছাড়াই টাকার বিনিময়ে কেন্দ্র থেকে কমিটি দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল এই কমিটি অনুমোদন দেওয়ার কথা থাকলেও জেলা কমিটি এ বিষয়ে কিছুই জানে না। তৃণমূলের নেতা-কর্মীদের অবমূল্যায়ন করে অর্থের বিনিময়ে দেওয়া কমিটি প্রত্যাখ্যান করা হয়েছে।
এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বুড়িচং উপজেলা যুবদলের কমিটির বিষয়ে অবগত নই। সোশ্যাল মিডিয়ায় দেখেছি কমিটি গঠন হয়েছে।’
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান ও সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না স্বাক্ষরিত ৫১ সদস্যের বুড়িচং উপজেলা যুবদলের কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদককে আহ্বায়ক করা হয়।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৪ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে