
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় প্রাইভেট কার ও অটোবাইকের সংঘর্ষে অঞ্জু রানী শীল (৫০) নামের এক গৃহবধূ নিহত এবং তাঁর স্বামী আহত হয়েছেন। গতকাল বুধবার উপজেলার টুরকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অঞ্জু রানী শীল মতলব দক্ষিণ উপজেলার চৌমুহনী দুর্গাপুর গ্রামের লবা শীলের স্ত্রী। এ ঘটনায় তাঁর আহত স্বামী হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন। তিনি বলেন, ‘দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে যাই। নিহতের লাশ উদ্ধার করা হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।’
চিকিৎসাধীন লবা শীল জানান, গতকাল স্ত্রী অঞ্জু রানীকে নিয়ে লবা শীল মতলব দক্ষিণ উপজেলার উপাধি গ্রাম থেকে শ্বশুরবাড়ি মুন্সিগঞ্জে যাওয়ার উদ্দেশে একটি অটোবাইকে করে রওনা দেন। উপজেলার টুর্কি এলাকায় এলে অটোবাইকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সংঘর্ষ হয়।
লবা শীল আরও জানান, দুর্ঘটনায় অটোবাইকটি দুমড়েমুচড়ে গেলে তিনি ও তাঁর স্ত্রী অঞ্জু রানী আহত হন। পরে তাঁদের সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। কর্মরত চিকিৎসক অঞ্জু রানীর অবস্থা গুরুতর দেখে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।
হাসপাতালের লোকজন জানান, পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে অঞ্জু রানীকে সময়মতো ঢাকায় নেওয়া হয়নি। এ কারণে তিনি হাসপাতালেই মারা যান।

ভোটের লড়াই শেষ হতেই রাজশাহী বিভাগজুড়ে শুরু হয়েছে নতুন হিসাব-নিকাশ। এই অঞ্চল থেকে কারা মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। দলীয় আনুগত্য, রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও কেন্দ্রের আস্থা—এসব বিবেচনায় সাতজন নবনির্বাচিত সংসদ সদস্যের নাম ঘুরছে আলোচনায়।
৩৮ মিনিট আগে
ঢাকার সাভারে থেমে থাকা একটি বাস আগুনে পুড়ে গেছে। আজ রোববার রাত ৭টার দিকে হেমায়েতপুরে কফিল ফিলিং স্টেশনে হানিফ পরিবহনের বাসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত করতে পারেনি।
৩ ঘণ্টা আগে
বরিশালের বানারীপাড়া উপজেলায় চাঁদা না পেয়ে আয়ুর্বেদিক চিকিৎসককে মারধরের অভিযোগে ইউনিয়ন যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার যুবদলের কেন্দ্রীয় দপ্তরের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন বানারীপাড়া উপজেলা
৩ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জে সহিংসতার জন্য তৈরি করা হচ্ছিল হাতবোমা। সিসিটিভি ফুটেজে এর প্রমাণও মিলেছে। সিসিটিভি এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, এই ঘটনার মূল হোতা ছিলেন জেলা যুবলীগের সহসভাপতি শরীফ উদ্দীন দুলাল। বিস্ফোরণের সেই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করলেও এতে আসামি করা হয়নি দুলালকে।
৪ ঘণ্টা আগে