Ajker Patrika

পতেঙ্গায় পোশাকশ্রমিকদের বহনকারী দুই বাসের সংঘর্ষ, চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
পতেঙ্গায় পোশাকশ্রমিকদের বহনকারী দুই বাসের সংঘর্ষ, চালক নিহত
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় পোশাক শ্রমিকদের বহনকারী দু’টি বাসের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন।

আজ সোমবার সকাল ১০টার দিকে পতেঙ্গা থানার নতুন ব্রিজ এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মো. আলমগীর (৪৫)। তিনি দুর্ঘটনা কবলিত একটি বাসের চালক। আহতদের মধ্যে রয়েছেন— শারমিন (২৭), লুৎফা বেগম (২১), মাহমুদুর ও হিনজুর। আহত বাকিদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার পর আহত ও নিহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক আলমগীরকে মৃত ঘোষণা করেন। পরে তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়। বাকিদের হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত