
চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে বিশেষ পদ্ধতিতে কম্বলে করে আনা এক কেজি সোনা জব্দ করেছেন এনএসআই ও কাস্টমস গোয়েন্দা সদস্যরা। আজ সোমবার সকাল পৌনে ৭টার দিকে বিমানবন্দরে আসা একটি ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে এসব সোনা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন কক্সবাজারের বাসিন্দা মোবারক আলী, চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা মোহাম্মদ নাজমুল হক ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা মোহাম্মদ আনোয়ার শাহ।
এ বিষয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক, গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ভোরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে চট্টগ্রামে আসেন ওই তিন যাত্রী। এনএসআই ও কাস্টমস গোয়েন্দা কর্মকর্তাদের সমন্বয়ে এক যৌথ অভিযানে তাঁদের ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় একটি কম্বলের মধ্যে লুকানো ১ কেজি সোনা পাওয়া যায়।’
তাসলিম আহমেদ আরও বলেন, ‘ওই তিন যাত্রীকে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের এখনো আটক দেখানো হয়নি। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে মোবাশ্বের নামের দুই বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাহেরচর কাতলা এলাকার ৬ নম্বর ওয়ার্ডসংলগ্ন আড়িয়াল খাঁ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সকাল থেকে শিশুটি নিখোঁজ ছিল।
৪ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় মো. আজাদ হোসেন ওরফে রবিন (৩০) নামে সাবেক এক ছাত্রলীগ (নিষিদ্ধঘোষিত সংগঠন) নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৮ মিনিট আগে
নোয়াখালী জেনারেল হাসপাতালে হামের উপসর্গে প্রিয়া মনি (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ছয়জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪২ জন আক্রান্ত হয়েছে...
১১ মিনিট আগে
জয়পুরহাটের কালাই উপজেলার আব্দুস সাত্তারকে কিডনি ক্রয়-বিক্রয় চক্রে জড়িত থাকার অভিযোগে বগুড়া সদর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার এজাহার অনুযায়ী, গাইবান্ধার মন্টু মিয়াকে ১০ লাখ টাকার প্রলোভনে কিডনি বিক্রিতে রাজি করিয়ে নেপালে অস্ত্রোপচার করানো হয়। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো
১৩ মিনিট আগে