
চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান ব্যাপারীসহ দুই শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে সদর উপজেলা নেতাদের ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে এসব নেতা-কর্মী যোগদান করেন। এ সময় সদর উপজেলা বিএনপি নেতারা যোগদানকৃত নেতা-কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।
বিএনপিতে যোগদান অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী ও ডি এম শাহজাহান।
সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীর সঞ্চালনায় আওয়ামী লীগের শাসনের চিত্র তুলে ধরে বক্তব্য দেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার।
সদর উপজেলা বিএনপি সভাপতি শাহজালাল মিশন বক্তব্যে বলেন, যাঁরা যোগদান করেছেন, তাঁদের এই যোগদান দলের জন্য শক্তি হিসেবে কাজ করবে।
বিএনপিতে যোগদানকৃতদের মধ্যে বক্তব্য দেন রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান ব্যাপারী, সাংগঠনিক সম্পাদক সফিউল্লাহ কুড়ালী ও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী আহমেদ ব্যাপারী।

নেত্রকোনার মদন উপজেলায় পারিবারিক কলহের জেরে মারুফা আক্তার (২৭) নামে এক নার্সকে নির্যাতনের একপর্যায়ে হাত-পায়ের রগ কেটে দেন তাঁর স্বামী। পরে তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মদন পৌর সদরের বাড়িভাদেরা রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে
ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে পাথরঘাটাগামী লাবিবা পরিবহনের একটি বাস ইছানীল মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। বাসটিতে ২০ থেকে ২৫ জন যাত্রী ছিল। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে যাত্রীদের উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসও উদ্ধারকাজে অংশ নেয়।
৪০ মিনিট আগে
নিহত আসাদুল হক এলাকায় ‘লম্বু আসাদুল’ নামে পরিচিত ছিলেন। তিনি বরিশালের গৌরনদী উপজেলার কালনা এলাকার বাসিন্দা এবং বর্তমানে মোহাম্মদপুরের মেট্রো হাউজিংয়ের বি-ব্লকের একটি বাসায় ভাড়া থাকতেন।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই শিশুকে (আপন বোন) ধর্ষণচেষ্টার অভিযোগে মো. হারুন মিয়া (৫২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ৩টায় নাসিক ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি চৌধুরীপাড়া থেকে তাঁকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন...
১ ঘণ্টা আগে