
খাগড়াছড়ির গুইমারায় রাস্তার থেকে রমজান আলী (৩০) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্বার করেছে পুলিশ। গুইমারা থানার ওসি মো. রশীদ এই তথ্য নিশ্চিত করেছেন।
গুইমারা উপজেলার সিন্দুকছড়ি-মহালছড়ি সড়কের পঙ্খীমুড়া এলাকা থেকে আজ শুক্রবার ভোরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। জাতীয় পরিচয়পত্রের তথ্য মতে, নিহত যুবকের নাম রমজান আলী (৩০)। তিনি চট্টগ্রামের পাহাড়তলী এলাকার ইউনুস সিকদারের ছেলে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রশীদ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার ভোর ৪টার দিকে গলাকাটা অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি মরদেহের প্রায় এক কিলোমিটার দূর থেকে উদ্ধার করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
২৯ মিনিট আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে