
চট্টগ্রামের পটিয়া উপজেলায় বিজয় দিবসে মুক্তিযুদ্ধের একটি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে উপজেলার গৈড়লার টেক এলাকায় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন দলটির নেতা-কর্মীরা। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের আন্দোলনকারীরা।
কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১০-১২ জন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তাঁরা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামে বিভিন্ন স্লোগান দেন।
পটিয়া উপজেলা আওয়ামী লীগের নেতা আবু সালেহ মোহাম্মদ শাহরিয়ার শাহরুর নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ পলাশ, যুবলীগ নেতা জয়নাল আবেদিন রাসেল ও আমানুল্লাহ শিমুল। এ ছাড়া নিষিদ্ধ ছাত্রলীগের মোরশেদ অভি, পার্থ, জানে আলম, রুবেলসহ আরও কয়েকজন এতে অংশ নেন।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ দলের এই প্রকাশ্য কর্মসূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির দক্ষিণ জেলা শাখার সংগঠক তালহা রহমান বলেন, ‘যারা ছাত্র আন্দোলনের সময় আমাদের ওপর হামলা করেছিল; তারাই আজ আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছে। খুনিদের সংগঠন হিসেবে পরিচিত নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে কর্মসূচি পালন করতে পারা আমাদের জন্য লজ্জাজনক। দ্রুত সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনা উচিত।’
পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো মিছিল বা কর্মসূচির বিষয়ে পুলিশ অবগত নয়। তবে বিষয়টির সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর গুলশানে ইডেন কলেজের শিক্ষার্থী সাবেক প্রেমিকাকে যৌন হয়রানির অভিযোগের মামলায় তরুণ গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তুকে জামিন দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তাঁর জামিন দেন...
২ মিনিট আগে
নারায়ণগঞ্জে হত্যা, অপহরণসহ একাধিক মামলার আসামি রেজ্জাক বাহিনীর প্রধান রাজ্জাক (৫০) ও তাঁর ছেলে মো. ওয়াসিমকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে পিস্তলের ৫৩টি গুলি উদ্ধার করা হয়।
১২ মিনিট আগে
স্থানীয় বাসিন্দা তোরাব আলী বলেন, ‘আজ বক্তব্য দিলে হয়তোবা আমার ক্ষতি হবে। তবুও বলছি তার ভয়ে এলাকার মানুষ থরথর করে কাঁপে। তার ভয়ে কেউ মুখ খোলে না। যে তার বিরুদ্ধে দাঁড়ায় তাকেই সে তুলে নিয়ে নির্যাতন করে। বাড়ির পাশে তার টর্চার সেল রয়েছে। সেখানে মানুষের কান্নাকাটির শব্দ শুনছি। ভয়ে বাড়ির দরজা খুলিনি।
১৭ মিনিট আগে
সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে খুবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মাহবুবুর রহমান বাদী হয়ে খুলনা সদর থানায় এই মামলা করেন।
২০ মিনিট আগে