
চাঁদপুরে তিন কন্যাসহ একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন নিপা রানী সরকার (২৫) নামের এক গৃহবধূ। আজ বুধবার সকালে চাঁদপুর শহরের একটি ক্লিনিকে তাঁর স্বাভাবিক প্রসব হয়। নিপা সরকার চাঁদপুর শহরের ঘোষপাড়ার ব্যবসায়ী লিটন সরকারের স্ত্রী।
গৃহবধূ নিপার জেঠিমা মুক্তা রানী শীল বলেন, ‘সকালে প্রসব ব্যথা শুরু হলে তাকে এই হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালের সিনিয়র নার্স নমিতা সরকার ডেলিভারি কাজ সম্পন্ন করেন। বাচ্চাদের মা সুস্থ আছে। তবে বাচ্চাগুলোকে চিকিৎসকেরা পর্যবেক্ষণে রেখেছেন।’
হাসপাতালের মেডিকেল অফিসার মিঠুন চক্রবর্তী বলেন, ‘নিপা রানী সরকারকে সকাল ৮টার দিকে আমাদের হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। আসার পর আমরা সবকিছু দেখে এবং পরীক্ষা-নিরীক্ষা করে বুঝলাম তাঁর এখনই ডেলিভারি হবে। যে কারণে আমরা ওটিতে নিয়ে যাই। সেখানে পরপর এক ছেলে ও ৩ মেয়ে সন্তানের জন্ম হয়।’
মিঠুন চক্রবর্তী আরও বলেন, বাচ্চাগুলোর অবস্থা অনেকটা শঙ্কটাপন্ন। তাদের হাসপাতালের ইনকিউবেটরে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে