
মিয়ানমার থেকে পালিয়ে আরও ১৬ জান্তা সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। গতকাল রোববার সকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ৯ বিজিপি সদস্য এবং রাতে প্রবেশ করে পাঁচজন। আজ সোমবার সকালে নাইক্ষ্যংছড়ির ৩৪ বিজিবির ঘুমধুম সীমান্ত দিয়ে প্রবেশ করে দুজন।
এদের নিরস্ত্র করে বিকেল সাড়ে ৪টায় নাইক্ষ্যংছড়ি সদরের বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপদ আশ্রয় দেওয়া হয়। তাঁদেরকে আগের ১৮০ জনের সঙ্গে রাখা হয়েছে। এ বিদ্যালয়ে মোট আশ্রিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৬ জনে।
এদিকে আশ্রিত ১৬ জনের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়ায় তাঁদেরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টেকনাফ ২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
মহিউদ্দীন আহমেদ বলেন, ‘আমরা আন্তর্জাতিক আইন মেনে তাদের আশ্রয় দিয়েছি। বর্তমানে তাঁরা নাইক্ষ্যংছড়ি সদরের স্কুলে আশ্রিত।’
ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান, তাঁর এলাকার দুই সেনা সদস্য পালিয়ে আসার বিষয়টি তিনি জেনেছেন। তাঁদেরকে নাইক্ষ্যংছড়ির আগের আশ্রিত ১৮০ জনের সঙ্গে রাখা হয়েছে।
মিয়ানমারের রাখাইন রাজ্যে টানা দুই বছর দুই মাস ধরে সরকারি বাহিনীর সঙ্গে দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) তুমুল লড়াই চলছে। চলমান সংঘাতের কারণে মিয়ানমারের সরকারি বাহিনীর সদস্যরা কয়েক দফায় বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। গত ১১ মার্চ আশ্রয় নেন দেশটির ১৭৭ জন জান্তা সদস্য। পরে গত ৩০ মার্চ মিয়ানমার সেনাবাহিনীর তিনজন সদস্য নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। তাঁরা সবাই নাইক্ষ্যংছড়ি সদরে ১১ বিজিবি হেফাজতে রয়েছেন।
এর আগে কয়েক দফায় বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন আরও ৩৩০ জন। গত ১৫ ফেব্রুয়ারি এ ৩৩০ জনকে মিয়ানমারে ফেরত পাঠানো হয় সে দেশের নৌবাহিনীর জাহাজে করে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে অন্তত ৩৫টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে ফার্মেসি, জুতা, প্রসাধনী, কাপড়, সেলুন ও স্বর্ণের দোকান রয়েছে। এতে ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তাঁরা দাবি করেন।
৪ মিনিট আগে
তিন বারের সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে গত বছরের ৭ অক্টোবর শিবগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একটি মামলা (মামলা নম্বর-১৫) করা হয়েছিল। ওই মামলায় তিনি পলাতক ছিলেন।
১১ মিনিট আগে
ঢাকামুখী যাত্রী আল আমিন জানান, সকাল ৬টার দিকে কড্ডার মোড় এলাকা থেকে তিনি গাড়িতে ওঠেন। সেতু পার হতে তাঁর প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে, যেখানে সাধারণ সময়ে ১০ থেকে ১৫ মিনিটেই এ পথ অতিক্রম করা যায়।
৪০ মিনিট আগে
আধিপত্য নিয়ে ২০১২ সাল থেকে চিংগড়ী গ্রামে বিশ্বাস বংশ ও শেখ বংশের মধ্যে বিরোধ চলে আসছে। পূর্ববিরোধের জেরে বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে