চট্টগ্রামে আড়তদারদের পণ্য গুদামের হালনাগাদ তথ্য সংগ্রহ করবে জেলা প্রশাসন। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারির পর তালিকাভুক্ত গুদাম ছাড়া অন্য কোথাও পণ্যের মজুত পাওয়া গেলে সেগুলো জব্দসহ সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। আজ সোমবার দুপুরে আমদানিকারকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এ কথা বলেন। দেশে পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও মজুত নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসন এই সভার আয়োজন করে।
জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, এখন থেকে চট্টগ্রামের চাক্তাই, খাতুনগঞ্জ ও পাহাড়তলীতে যেসব গুদাম রয়েছে, সব গুদামের তথ্য নেওয়া হবে। এ তথ্য নিশ্চিত করার জন্য আমরা গণবিজ্ঞপ্তি জারি করব। গণবিজ্ঞপ্তি জারির পর তালিকা ছাড়া কোনো গুদামের মালামাল পাওয়া গেলে সেগুলো সঙ্গে সঙ্গে জব্দ করা হবে।’
আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘শুধু পেঁয়াজ নয়, চিনির ক্ষেত্রেও আমরা সব তথ্য চাইব। সব কাগজে কলমে থাকতে হবে। কাগজপত্রহীন কোনো কিছুই আমরা ছাড় দেব না। গুদামে মালামাল যতই থাকুক না কেন, আমরা সেটির রসিদ চাইব। রসিদ ছাড়া কোনো মালামাল পাওয়া গেলে সেগুলো জব্দ করা হবে। পরে ন্যায্যমূল্যে জব্দ মালামাল জনসাধারণের মাঝে বিক্রি করা হবে।’
ভোক্তাদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, ‘আপনাদেরও একটু ধৈর্য ধারণ করতে হবে। দাম বৃদ্ধি পেয়েছে বলে একসঙ্গে ১০ কেজি কিংবা ৫ কেজি কিনে নিয়ে যাবেন এটি কাম্য নয়। অন্যজনকে সুযোগ করে দিন। তাহলে বাজারে স্থিতিশীল পরিবেশ বজায় থাকবে।’ এ সময় ভোক্তা সাধারণকে ১-২ কেজির বেশি পেঁয়াজ কিনে পণ্যের সংকট তৈরি না করার অনুরোধ করেন তিনি।
এর আগে ব্যবসায়ীদের উদ্দেশে প্রতি কেজি পেঁয়াজ ১২০-১২৫ টাকায় বিক্রি করার জন্য অনুরোধ করেন জেলা প্রশাসক।

মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলায় ১০ কোটি টাকা ব্যয়ে সুপেয় পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত শৌচাগার স্থাপনের প্রকল্প নেওয়া হয়েছিল। সেই কাজ একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম দিয়ে বাগিয়ে নেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ড্রাফটসম্যান শাহিন আলম। এখন সেই প্রতিষ্ঠান লাপাত্তা।
৫ ঘণ্টা আগে
পরীক্ষার কক্ষে সবাই বেঞ্চে বসে লিখে যাচ্ছেন খাতায়। তাঁদের পাশে বসে লিখছেন আরেক শিক্ষার্থী কলি রানী। তাঁকে দেওয়া হয়েছে ছোট বেঞ্চ। আর সেখানে বসেই মনোযোগসহকারে পা দিয়ে উত্তর লিখে যাচ্ছেন তিনি।
৬ ঘণ্টা আগে
মৌলভীবাজারে তীব্র ওষুধসংকট, জনবল ঘাটতি, দায়িত্বে অবহেলাসহ নানা সমস্যায় জর্জরিত কমিউনিটি ক্লিনিকগুলো। ফলে জেলার প্রত্যন্ত এলাকার প্রায় ১১ লাখ মানুষ এসব ক্লিনিক থেকে প্রয়োজনীয় ওষুধসহ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। বিশেষ করে গ্রামাঞ্চলের বয়স্ক, গর্ভবতী নারী ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি ভুক্তভোগী।
৬ ঘণ্টা আগে
আড়াই বছর ধরে থমকে রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) কৃষি যান্ত্রিকীকরণের প্রকল্প। গত ১১ মাস বেতন পাচ্ছেন না প্রকল্পটির ৭৭ কর্মকর্তা-কর্মচারী। অনিয়ম-দুর্নীতির অভিযোগে প্রশ্নবিদ্ধ প্রকল্পটির সংশ্লিষ্টরা বলছেন, মন্ত্রণালয়ের অসহযোগিতার কারণে টাকা থাকা সত্ত্বেও সারা দেশে এর কার্যক্রম বন্ধ রয়েছে।
৭ ঘণ্টা আগে