
অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানিতে গড়ে ৩০ শতাংশ ট্যারিফ বা শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ১৯৮৬ সালের পর এবারই প্রথম ট্যারিফ বাড়ানো হচ্ছে। প্রায় ৩৮ বছর পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অবশ্যই একটি যুগান্তকারী পদক্ষেপ। তবে এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি। আন্তমন্ত্রণালয় ও অংশীজনদের সঙ্গে আলোচনা করেই এই ট্যারিফ বাড়ানো হয়েছে। এতে রাজস্ব আয় বাড়বে, তবে আমদানি-রপ্তানিতে খরচ বাড়বে ব্যবসায়ীদের।
সাখাওয়াত জানান, সরকার চায় চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে। এই বন্দরকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যেতে হলে বিদেশি অপারেটরকে পরিচালনার ভার দিতে হবে। তবে বন্দরের সার্বিক কার্যক্রম ও নিয়ন্ত্রণ সরকারের হাতেই থাকবে। এ নিয়ে অপপ্রচার না ছড়াতে সবাইকে পরামর্শ দেন তিনি।
উপদেষ্টা বলেন, বন্দরের আধুনিকায়নে আন্তর্জাতিক সহযোগিতা জরুরি। তবে এতে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হবে না।
সাখাওয়াত জানান, ৭ জুলাই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব সাইফ পাওয়ার টেক থেকে নিয়ে নৌবাহিনীকে দেওয়া হয়। এরপর সেখানে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে প্রায় ১৩ শতাংশ। প্রতিদিন গড়ে ৩ হাজার ২০০ একক কনটেইনার হ্যান্ডলিং হচ্ছে।
উপদেষ্টা এর আগে বন্দরের কনটেইনার টার্মিনাল পরিদর্শন করেন। এ সময় তিনি টার্মিনাল পরিচালনার দায়িত্বে থাকা নৌ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৪ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৪ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৫ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে