
সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুলপুর (কেশবপুর) এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের তরফ থেকে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান আজ শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তদন্ত কমিটি গঠনের তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদ ফখরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসনের তরফ থেকে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হোসেনকে প্রধান করে ৭ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।
এর আগে আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কদমরসুলপুর (কেশবপুর) এলাকার ওই অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ সম্পর্কে কেউ কোনো তথ্য জানাতে পারেননি।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ ৩০ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

সিজারিয়ান অপারেশনের পর পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগে দীর্ঘ চিকিৎসাধীন থাকার পর ২০ আগস্ট ঢাকার কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে মারা গেছেন রাজবাড়ীর বালিয়াকান্দির কণিকা মণ্ডল। ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
৪ মিনিট আগে
লালমনিরহাটের কালীগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী নামে এক ক্লিনিকের পরিচালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযুক্ত ইউসুফ আলী উপজেলার কাঞ্চনশ্বর কানার বাজার এলাকার মৃত আছমত আলীর ছেলে।
৮ মিনিট আগে
গত বুধবার (১৯ আগস্ট) উপজেলার মাদবরচর ইউনিয়নের বাখরেরকান্দি গ্রামের খানবাড়ির দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার বিপরীতে একটি পরিত্যক্ত স্থানের ঝোপ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে তাঁর পরিচয় শনাক্ত করে পুলিশ। নিহতের নাম শাম্পা খাতুন।
১০ মিনিট আগে
ভোলার মনপুরায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে তাঁকে আটক করা হয়।
১৪ মিনিট আগে