কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ সময় মাটি চাপায় একজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে উপজেলার বালুখালী ১১ নম্বর ক্যাম্পের এফ-১ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা যুবক আনোয়ার ইসলাম ওই ক্যাম্পের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সামছু-দৌজা নয়ন এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদ সামছু-দৌজা নয়ন বলেন, কয়েক দিন ধরে ভারী ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত আছে। মঙ্গলবার দিবাগত রাতেও ভারী বৃষ্টি হয়। একপর্যায়ে ভোর রাত ৪টার দিকে বালুখালী ১১ নম্বর ক্যাম্পের এফ-ব্লকে আকস্মিক পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে একটি বসত ঘর বিধ্বস্ত হয়ে মাটি চাপায় এক রোহিঙ্গা মারা যান। পরে রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত স্বেচ্ছাসেবকেরা মাটি সরিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে বলে জানান তিনি।
এদিকে প্রবল বর্ষণে পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কায় জেলা প্রশাসন মানুষকে ঝুঁকিপূর্ণ থেকে সরে নিরাপদ আশ্রয় যেতে প্রচারণা অব্যাহত রেখেছে।
এর আগে গত ১৯ জুন উখিয়া উপজেলার রোহিঙ্গা আশ্রয়শিবির ও আশপাশের কয়েকটি জায়গায় পাহাড় ধসে ৮ জন রোহিঙ্গা ও দুই বাংলাদেশি নিহত হন। এ ঘটনার দুদিন পর ২১ জুন ভোরে কক্সবাজার শহরের বাদশাঘোনা এলাকায় পাহাড় ধসে ঘুমন্ত স্বামী-স্ত্রী নিহত হন।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১১ মিনিট আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
১ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে