
মুসলিম জাতির অন্যতম জমায়েত বিশ্ব ইজতেমা গতকাল শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে। নিয়ম অনুযায়ী আজ শনিবার ইজতেমার দ্বিতীয় দিনের বয়ান চলছে।
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার প্রথম ধাপের দ্বিতীয় দিন আজ শনিবার বাদ ফজর বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান। তাঁর বয়ান বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। বাদ জোহর বয়ান করবেন ভারতের মাওলানা ইসমাইল গোদরা। বাদ আসর বয়ান করবেন ভারতের মাওলানা জুহাইরুল হাসান। বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।
সকালে বয়ানে বলা হয়, পরকালের চিরস্থায়ী সুখ-শান্তির জন্য আমাদের সবাইকে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় দ্বীনের দাওয়াতের কাজে জানমাল দিয়ে মেহনত করতে হবে। ইমান-আমল ছাড়া কেউ পরকালে কামিয়াব হতে পারবে না। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নিজের বিশ্বাস, কর্ম ও চরিত্রকে পরিপূর্ণ শুদ্ধভাবে গড়ে তুলতে এই বয়ান শুনছেন ইজতেমায় আগত মুসল্লিরা।
প্রতিবারের ন্যায় ইজতেমার দ্বিতীয় দিন শনিবার বাদ আসর যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে সুরা নিজাম (যোবায়েরপন্থী) বিশ্ব ইজতেমার প্রথম ধাপ।
আগামীকাল আখেরি মোনাজাতের আগে হেদায়েতি বয়ান করা হবে। আশা করা হচ্ছে, তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বিদের পরামর্শের ভিত্তিতে বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি বাংলাদেশের হাফেজ মাওলানা যোবায়ের আখেরি মোনাজাত পরিচালনা করবেন।
আগামীকাল সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত হতে পারে বলে জানিয়েছেন ইজতেমা আয়োজক কমিটির মুরুব্বিরা।
যোবায়েরপন্থী (সুরা নিজাম) ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, ‘ময়দানে দ্বিতীয় দিনের বয়ান করছেন মুরুব্বিরা। বিকেলে যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে। আজ পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। আগামীকাল আখেরি মোনাজাতের সময় ও যিনি পরিচালনা করবেন। আখেরি মোনাজাতে প্রায় ১০ লাখ মুসল্লি অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।’
আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। মাঝে চার দিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপ। আর এরই মধ্যে শেষ হবে ৫৭ তম বিশ্ব ইজতেমার এবারের আসর।

দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) ‘আত্মহত্যার’ সময় ন্যাম ভবনের ফ্ল্যাটেই ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি তখন আত্মীয়স্বজন নিয়ে ডাইনিংয়ে খাওয়া-দাওয়া করছিলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রথম স্ত্রী মাকছুদা ইসলামও। এমপি নজরুল নামাজ পড়ার পরে খাওয়া-দাওয়ার আয়োজনে...
৪ ঘণ্টা আগে
রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা এক নির্মাণশ্রমিককে চাপা দিয়েছে দ্রুতগতির একটি প্রাইভেট কার। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান (২৪) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। তাঁর কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক রেহানা পারভীন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি তাঁর স্বামী আওলাদ হোসাইন। ২০২৪ সালের জুলাইয়ে স্ত্রী নিখোঁজ বলে প্রচার করে ফিরে যান অস্ট্রেলিয়ায়। স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে মর্মে জাল মৃত্যু সনদ দেন সে দেশের সরকারি দপ্তরে। কিন্তু শেষ রক্ষা হলো না।
৫ ঘণ্টা আগে
গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে তিন বছরের প্রকল্প টেনে বাড়ানো হয়েছে ১৬ বছর। ব্যয় বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৫৫০ কোটি টাকা। তবু দূষণমুক্ত হয়নি রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকার এই জলাশয়। প্রকল্পটির অনিয়ম নিয়ে উত্থাপিত অডিট আপত্তিগুলোরও বড় অংশ অনিষ্পন্ন রয়েছে।
৬ ঘণ্টা আগে