
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রক্টর, সহকারী প্রক্টর, বিভিন্ন হলের আবাসিক শিক্ষকসহ প্রশাসনের বিভিন্ন পদে থাকা ১৬ জন কর্মকর্তা একযোগে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত ব্যস্ততার উল্লেখ করে আজ রোববার দুপুরে তাঁরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রক্টরের পদত্যাগপত্র গ্রহণ করে ইতিমধ্যে নতুন প্রক্টর ও দুজন সহকারী প্রক্টর নিয়োগ দিয়েছে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ।
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টর, আবাসিক শিক্ষকসহ ১৬ জন পদত্যাগ করেছেন। আমরা প্রক্টরের পদত্যাগপত্র গ্রহণ করে নতুন প্রক্টর ও দুজন সহকারী প্রক্টর নিয়োগ দিয়েছি। বাকিদের পদত্যাগপত্র যথাযথ পর্ষদে পাঠিয়ে দেওয়া হবে।’
প্রক্টর পদে নিয়োগ পেয়েছেন ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের সহযোগী অধ্যাপক ড. মো. নূরুল আজিম সিকদার। এ ছাড়া ওশানোগ্রাফি বিভাগের প্রভাষক রুকন উদ্দীন এবং ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের প্রভাষক সৌরভ সাহা জয়কে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
যাঁরা পদত্যাগ জমা দিয়েছেন, তাঁরা হলেন প্রক্টর ও শহীদ আবদুর রব হলের প্রভোস্ট অধ্যাপক ড. রবিউল হাসান ভুঁইয়া, সহকারী প্রক্টর এ এস এম জিয়াউল ইসলাম, সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম, সহকারী প্রক্টর গোলাম কুদ্দুস লাবলু, সহকারী প্রক্টর রামেন্দু পারিয়াল, সহকারী প্রক্টর শাহরিয়ার বুলবুল তন্ময়, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক ওমর ফারুক রাসেল, শাহজালাল হলের আবাসিক শিক্ষক শাহরিয়ার বুলবুল তন্ময়, আনাবিল ইহসান, প্রীতিলতা হলের আবাসিক শিক্ষক ফারজানা আফরিন, শহীদ আবদুর রব হলের আবাসিক শিক্ষক ড. এইচ এম আব্দুল্লাহ আল মাসুদ ও রমিজ আহমেদ, শামসুন্নাহার হলের আবাসিক শিক্ষক শাকিলা তাসনীম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষক নাসরিন আক্তার, উম্মে হাবিবা ও ড. মো. শাহ আলম এবং আলাওল হলের সিনিয়র আবাসিক শিক্ষক ঝুলন ধর।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেন, এনসিপির উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ।
১ ঘণ্টা আগে
ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে কিডনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দিনমজুর মন্টু মিয়া। কিডনির দাম ঠিক হয়েছিল ১০ লাখ টাকা। তাঁর কাছ থেকে কিডনি নেওয়া হয়েছে। তবে বিনিময়ে পেয়েছেন ৫০ হাজার টাকা। মন্টু মিয়া বললেন, ‘দালালেরা মোটে ৫০ হাজার টাকা হাতে দিয়ে আমার শরীরের...
৬ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কুলাউড়া উপজেলায় নির্ধারিত সময়ের মধ্যে খাল পুনঃখননের কাজ শেষ করতে পারেনি প্রশাসন। উপজেলা দুটিতে পৌনে ৬ কিলোমিটার খাল পুনঃখননের কথা ছিল। কিন্তু হয়েছে ১ দশমিক ৩৯০ কিলোমিটার। ফলে অব্যবহৃত প্রায় ২ কোটি ৯৭ লাখ টাকা সরকারের কোষাগারে ফেরত পাঠানো হয়।
৬ ঘণ্টা আগে
বগুড়ার ধুনটে যমুনা নদীর শহড়াবাড়ী বাঁধে ১০০ মিটার অংশ ধসে পড়েছে। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে এই ভাঙন দেখা দেয়। তাৎক্ষণিকভাবে বালুভর্তি জিও টেক্স বস্তা ও জিও টিউব ব্যাগ পানিতে ফেলে স্পার রক্ষার চেষ্টা করা হচ্ছে। এর আগে ১২ জুলাই স্পারের ৩০ মিটার ধসে যায়।
৬ ঘণ্টা আগে