
কক্সবাজার পৌরসভার নির্বাচনে মেয়র পদ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) মাসেদুল হক রাশেদের কর্মীকে গভীর রাতে টাকা বিতরণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মোহাজের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ।
কক্সবাজারের জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১১টায় কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মোহাজের পাড়া এলাকায় আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মাশেদুল হক রাশেদের পক্ষে টাকা বিতরণের খবর পেয়ে অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেখানে মো. ইসমাইল হোসেন নামে এক কর্মীকে হাতেনাতে আটক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘জনসম্মুখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নির্বাচনী ১৭ (গ) ধারায় ইসমাইল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাঁর কাছ থেকে দুই হাজার ২৬০ টাকা ও টাকা বিতরণের লিস্ট জব্দ করা হয়।’

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
১ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে