
চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে দাঁড়িয়ে থাকা একটি অয়েল ট্যাংকারে আগুন লেগেছে। আজ সোমবার সকাল ১০টা ৫৫ মিনিটে পতেঙ্গার কর্ণফুলী নদীর জেটিতে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জ্যোতি’তে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ও নৌবাহিনীর ফায়ার টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন পুরোপুরি না নিভলেও এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।
এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, বন্দরের ডলফিন জেটিতে অস্থানরত জাহাজটিতে আগুন লেগেছে। নৌবাহিনীর ফায়ার টিম আগুন নেভাতে কাজ করছে। একই সঙ্গে কাজ করছে ফায়ার সার্ভিসের টিমও। এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে ঠিক কী কারণে জাহাজের কোন অংশে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানাতে না পারলেও ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ দুর্ঘটনাকবলিত জাহাজের ভেতরে প্রবেশ করছেন জানিয়ে তিনি বলেন, ‘আমরা এখনো নিশ্চিত নই আগুনের কারণ সম্পর্কে। এ নিয়ে আমরা কাজ করছি। তবে আগুন নিয়ন্ত্রণে আছে। ’
তথ্যমতে, রাষ্ট্রীয় পতাকাবাহী জাহাজটি বন্দরের বহির্নোঙর থেকে ক্রুড অয়েল নিয়ে ডলফিন জেটিতে এসেছিল। বাংলার জ্যোতিতে আগুন লাগার পর ওই এলাকার অন্যান্য জাহাজগুলো নিরাপদে সরানো হয়েছে বলে বন্দর কর্মকর্তারা জানিয়েছেন।

নাটোরের লালপুরে প্রতারণার শিকার আব্দুলপুর সরকারি কলেজের সেই আট শিক্ষার্থী অবশেষে এইচএসসির প্রথম পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছেন। আজ সোমবার সকাল ১০টায় রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় বাংলা প্রথমপত্রের পরীক্ষায় অংশ নিচ্ছেন তাঁরা।
২৫ মিনিট আগে
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর আলোচিত ব্যক্তিগত সচিব (পিএস) আরমান উদ্দিন ও তাঁর ভাই আরিফ উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজি মামলা করেছেন এক প্রবাসী।
২৮ মিনিট আগে
রংপুর নগরী ও এর আশপাশের এলাকায় মাত্র ১০ দিনের মধ্যে তিনটি পৃথক ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। একই পরিবারের চার সদস্যসহ একের পর এক এই নৃশংস হত্যার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার আপিলের রায়কে কেন্দ্র করে তাঁর বাড়িতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। আজ সোমবার হাইকোর্টে মামলাটির আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণার কথা রয়েছে...
১ ঘণ্টা আগে