
রাঙামাটির কাপ্তাই উপজেলায় বন্য হাতির তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে আনসার ব্যারাক ও অফিসার্স কোয়াটার।
আজ শুক্রবার বিকেলে এমন তথ্য নিশ্চিত করেছেন কাপ্তাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শাহাদাৎ হোসেন চৌধুরী।
শাহাদাৎ হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে সাহ্রির সময় পাঁচ-ছয়টি বন্য হাতি কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তাবেষ্টনীর ভেতর প্রবেশ করে। এরপর আনসার অফিসার্স কোয়াটারের ওয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ব্যারাক, অফিসার্স কোয়াটারের দরজা, জানালা, আসবাব ও গাছপালা ভেঙে লন্ডভন্ড করে ফেলে। পাশে থাকা নিরাপত্তা প্রহরীদের চিৎকারে পার্শ্ববর্তী ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে এসে সাইরেন বাজিয়ে বন্য হাতি তাড়াতে সক্ষম হন।
তিনি আরও বলেন, ‘প্রায় সময় বন্য হাতি এসে তাণ্ডব চালায়। আমরা ভয়ে থাকি। রাতে সাইরেন বাজিয়ে এদেরকে তাড়ানো হয়।’
কর্ণফুলী সদর রেঞ্জ অফিসার মো.মামুনুর রহমান হাতির তাণ্ডবের কথা স্বীকার করে বলেন, ‘বনের মধ্যে খাদ্যসংকট থাকায় হাতির দল লোকালয়ে এসে তাণ্ডব চালাচ্ছে।’
এদিকে আজ বিকেলে কাপ্তাই উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন ও কাপ্তাই উপজেলার সহকারী বন সংরক্ষক মো. মাসুম আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে