
চট্টগ্রামের চন্দনাইশে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বরকল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড থেকে মোছাম্মৎ আরফির (১৯) মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর স্বামী মো. রিজুয়ানকে (৩০) আটক করা হয়েছে। তিনি একই এলাকার গোলাম শরীফের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, আট মাস আগে সাতকানিয়ার খাগড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ জাহেদের কন্যা আরফির সঙ্গে রিজুয়ানের বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে আরফি নির্যাতনের শিকার হচ্ছিলেন।
আজ ভোরে স্বামী রিজুয়ান তাঁকে গলা টিপে হত্যা করে মরদেহ বাথরুমে লুকিয়ে রাখেন বলে অভিযোগ পাওয়া গেছে। সকালে দরজা খুলতে দেরি হওয়ায় পরিবারের লোকজন ভেতরে ঢুকে আরফির মরদেহ দেখতে পান।
স্থানীয় শফিকুল ইসলাম জানান, রিজুয়ান মানসিকভাবে ভারসাম্যহীন এবং হত্যার পর মরদেহ বাথরুমে লুকিয়ে রাখেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
তবে আরফির মামা নাজিম উদ্দীন দাবি করেন, রিজুয়ান মানসিকভাবে ভারসাম্যহীন নন। তিনি কিছুদিন আগে ব্যবসার জন্য শ্বশুরের কাছে ৩ লাখ টাকা দাবি করেন। টাকা না পাওয়ায় আরফিকে নির্যাতন শুরু করেন। ঘটনার দিন রাতে পরিকল্পিতভাবে আরফিকে হত্যা করে বাথরুমে লুকিয়ে রাখেন। সকালে পরিবারের লোকজন উপস্থিত হলে রিজুয়ান পাগল সেজে বিবস্ত্র হন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
৯ মিনিট আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
১৫ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
২৯ মিনিট আগে
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা সড়কটি পাকা করার প্রতিশ্রুতি দিলেও পরে আর কোনো উদ্যোগ দেখা যায় না। শুষ্ক মৌসুমে হেঁটে চলাচল করা গেলেও বর্ষাকালে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। এতে দুর্ঘটনায় অনেকেই আহত হন। দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা করার জন্য জনপ্রতিনিধিসহ সরকারি দপ্তরে দফায়...
১ ঘণ্টা আগে