দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের উদ্যোগে আত্মপ্রকাশ করেছে ‘চবি কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন তহবিল’। বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিধসসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দ্রুত ত্রাণসহায়তা পৌঁছে দেওয়া, প্রয়োজনীয় পুনর্বাসন কার্যক্রম পরিচালনা ও দীর্ঘমেয়াদি মানবিক সহায়তা নিশ্চিত করাই এ তহবিল গঠনের মূল উদ্দেশ্য।
আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশ ঘটে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন চাকসুর সমাজসেবা-পরিবেশ সম্পাদক তাহসিনা রহমান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ৩৯টির বেশি জেলা ও উপজেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এবং চবির বিভিন্ন ক্লাবের সম্মিলিত উদ্যোগে এই তহবিল প্ল্যাটফর্মটি গঠন করা হয়েছে।
তাহসিনা আরও বলেন, বিভিন্ন জেলা ও উপজেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, বিভাগভিত্তিক এবং সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এত দিন পৃথকভাবে ত্রাণ তহবিল গঠন ও কার্যক্রম পরিচালনা করলেও অনেক সময় বড় পরিসরে তহবিল গঠন করা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, সমন্বিত পরিকল্পনা এবং কার্যকর বাস্তবায়নে সীমাবদ্ধতা তৈরি হতো। এখন এই তহবিলের মাধ্যমে সব সংগঠন একটি অভিন্ন প্ল্যাটফর্মে কাজ করবে। ফলে বৃহত্তর তহবিল গঠন, দ্রুত ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ, সুশৃঙ্খল ত্রাণ বিতরণ এবং দীর্ঘমেয়াদি পুনর্বাসন কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।
জামালপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ও চবির পালি বিভাগের শিক্ষার্থী সাব্বির হাসান সাকিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে তহবিলটির আনুষ্ঠানিক কার্যক্রম শিগগির শুরু হবে। আমাদের বিশ্বাস, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের বিশ্ববিদ্যালয় দেশের যেকোনো দুর্যোগে মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রমে আরও শক্তিশালী, সমন্বিত ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে সক্ষম হবে।’
সংবাদ সম্মেলনে ৩৯ সংগঠনের পক্ষে কথা বলেন চবির দর্শন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আসিফ হোসেন। তিনি চবির মিরসরাই স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। এ সময় অন্যান্য জেলা-উপজেলা ও চবির সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আসন্ন সিনেট নির্বাচন উপলক্ষে বরিশাল বিভাগের নিবন্ধিত স্নাতকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাতে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে আয়োজিত এ সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদকে চেয়ারম্যান করে ১০ সদস্যের...
১২ মিনিট আগে
বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে নবীনবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০টার দিকে কলেজের লাইব্রেরি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে গিয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান খানও আহত হয়েছেন...
২৯ মিনিট আগে
বগুড়ায় গাছের ডাল দিয়ে পিটিয়ে শিক্ষককে আহত করার ঘটনায় বহিষ্কৃত স্কুলছাত্র রিয়াদ ইসলাম কিরনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পরিবারের সদস্যরা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন। রিয়াদ ইসলাম কিরন বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন...
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে অবরোধ শুরু করেন শ্রমিকেরা।
১ ঘণ্টা আগে