
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের পানির চাপে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় মুহুরী ও কুহুয়া নদীর তিনটি স্থানে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। গতকাল সোমবার রাত ১১টার দিকে পরশুরামের দক্ষিণ শালধর গ্রামের পাশে, ফুলগাজীর দৌলতপুরে এবং পরশুরাম-ফুলগাজী সীমান্তের কিসমত ঘনিয়ামোড়া এলাকায় বেড়িবাঁধ ভেঙে অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ফসলি জমি ও মাছের ঘেরসহ রাস্তাঘাটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানিয়েছেন, ফুলগাজী সদর ইউনিয়নের পূর্ব ঘনিয়ামোড়া এলাকায় কহুয়া নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মো. মামুন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মামুন কিসমত ঘনিয়ামোড়া এলাকার আবদুল মান্নানের ছেলে। রাত সাড়ে ১১টার দিকে তাঁর মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা।
পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা হাবিব শাপলা জানান পরশুরাম উপজেলায় দক্ষিণ শালধর গ্রামে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে বিস্তীর্ণ এলাকার ১ হাজার ৪০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূইয়া বলেন, উপজেলার দুটি স্থানে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
এ ছাড়া ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজী অংশে ছয় ফুট পানি ওঠায় বাজারের বেশ কিছু দোকানপাটে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ কারণে ফেনী-পরশুরাম সড়কে রাত ১১টার পর থেকে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে সকাল থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

পটুয়াখালীর কলাপাড়ায় আপত্তিকর ভিডিও ভাইরালের পর আনোয়ার হোসেন নামে এক প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১৯ মিনিট আগে
ডিএসসিসির প্রশাসক বলেন, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারেন। যেহেতু আবহাওয়া গরম, তাই কিছু অংশে শীতাতপ নিয়ন্ত্রণের চেষ্টা করব ঈদগাহে। এ ছাড়া পর্যাপ্ত ফ্যান, লাইটের ব্যবস্থা থাকবে।
৩১ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী শারমিন জাহান হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদসহ (জাকসু) বিভিন্ন ছাত্রসংগঠন।
২ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে বহু ঘরবাড়ি, দোকানপাট ও বিভিন্ন স্থাপনা। তীব্র দমকা হাওয়ায় অসংখ্য কাঁচা ও আধা পাকা ঘরের টিনের চালা উড়ে গেছে, উপড়ে পড়েছে বড় বড় গাছ।
২ ঘণ্টা আগে