ট্রাকচাপায় চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকায় আবু বকর ছিদ্দিক (৫৮) নামে এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে নগরের বিভাগীয় পাসপোর্ট অফিস সংলগ্ন মনসুরাবাদ ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব রাব্বানী অপু। দুর্ঘটনায় নিহত আবু বকর ছিদ্দিকের গ্রামের বাড়ি কুড়িগ্রামের অলীপুরে। তিনি চট্টগ্রাম বন্দরের ভান্ডার বিভাগে কর্মরত ছিলেন।
মাহবুব রাব্বানী অপু বলেন, নিহত আবু বকর ছিদ্দিক দুপুর ১২টার দিকে মোটরসাইকেল চালিয়ে ঈদগাহ থেকে দেওয়ানহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় মনসুরাবাদ বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে গেলে একই দিক থেকে আসা একটি ট্রাক তাঁর মোটরসাইকেলকে ডান পাশ থেকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এসআই আরও বলেন, ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা যায়নি। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। আবু বকর ছিদ্দিকের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৪ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে