
চট্টগ্রামের আনোয়ারায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার এক মাস পর মোহাম্মদ ফারুক (২৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার দিবাগত রাতে চট্টগ্রামের রাউজান পাহাড়তলী মহামুনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আনোয়ারা থানা-পুলিশ। আজ সোমবার (১ জুন) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী। গ্রেপ্তার ফারুক রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা এলাকার আজিজুল হকের ছেলে। তিনি ধর্ষণের ঘটনার ৩ নম্বর আসামি।
পুলিশ জানায়, চাঞ্চল্যকর তৃতীয় শ্রেণির শিশুশিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের পর অভিযুক্তরা বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যায়। পুলিশ তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদে অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেপ্তার করে।
গত ২৭ এপ্রিল রাতে তৃতীয় শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে মুদিদোকানে আটকে রাতভর দলবদ্ধ ধর্ষণ করা হয়। পরে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে চারজনকে অভিযুক্ত করে থানায় ধর্ষণ মামলা করেন। ঘটনাটি জানাজানি হলে আসামিদের গ্রেপ্তারের দাবিতে এলাকায় স্কুল-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন পেশার লোকজন বিক্ষোভ ও মানববন্ধন করেন।
ওসি জুনায়েত চৌধুরী বলেন, ‘গ্রেপ্তার আসামিকে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

নোয়াখালীর হাতিয়ায় সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদের জন্য ফেরি দুই ঘণ্টা আটকে রাখার অভিযোগ উঠেছে। এতে ঈদের ছুটি শেষে কর্মস্থলমুখী যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
১৯ মিনিট আগে
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার বিকেল ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন আজ বিকেল চারটার দিকে আজকের পত্রিকাকে...
২০ মিনিট আগে
নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার আমতলী ব্রিজ এলাকায় ট্রাকচাপায় আহত মোটরসাইকেলের আরেক আরোহীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাইফুল ইসলাম (৩০)।
২৯ মিনিট আগে
সিরাজগঞ্জে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পাঁচ সিএনজিচালিত অটোরিকশার চালক ও দুটি বাসের সুপারভাইজারকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়াও ফেরত দেওয়া হয়েছে।
৩৫ মিনিট আগে