
চট্টগ্রামের কর্ণফুলীতে উল্টা পথে আসা একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সাদিকুজ্জামান (১৩) নামের এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার (২২ মে) সকালে উপজেলার বড়উঠান ইউনিয়েনর রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিকুজ্জামান বড়উঠান ইউনিয়নের মৌলাভী বাড়ির মৃত জালাল উদ্দিনের ছেলে। সে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। ওর পরিবারে অসুস্থ মা ও এক প্রতিবন্ধী ভাই রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা গ্রাম পুলিশ মো. মনির উদ্দিন মাহি বলেন, প্রাইভেট পড়তে যাচ্ছিল সাদিকুজ্জামান। এ সময় গ্যাস পাম্প থেকে বের হওয়া উল্টা পথে দ্রুতগতির পিকআপের ধাক্কায় সে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চালক পালিয়ে গেলেও পিকআপটি আটক করেছে স্থানীয় এলাকাবাসী।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম জানান, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পিরোজপুরের নেছারাবাদে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আরিফুল ইসলাম মোল্লার বিরুদ্ধে ভুয়া (ফেক) ফেসবুক আইডি ব্যবহার করে শিক্ষার্থীদের সমকামিতার প্রস্তাব দেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনটির প্রচার সম্পাদক মো. ফারদিন ইসলামসহ কয়েকজন ছাত্রদল নেতা।
১২ মিনিট আগে
পাবনা সদর উপজেলার আতাইকুলায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত চারজন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় পাবনা-ঢাকা মহাসড়কের সদর উপজেলার আতাইকুলা থানার সড়াডাঙ্গি করইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
৩৬ মিনিট আগে
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে সংযত হয়ে কথা বলার আহ্বান জানিয়েছে দেবিদ্বার উপজেলা বিএনপি। বুধবার (১৫ জুলাই) রাত ১০টায় উপজেলা বিএনপির দলীয় প্যাডে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জসিম উদ্দিন ও সদস্যসচিব...
১ ঘণ্টা আগে
নরসিংদীর রায়পুরার একটি বাজারে ‘মব’ সৃষ্টি করে নাসির মিয়া (২২) নামে এক যুবক পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ৯টায় উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জংলী শিবপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত নাসির মিয়া উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের উসমান মিয়ার ছেলে...
১ ঘণ্টা আগে