
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আসন্ন ঈদুল আজহায় প্রায় দেড় কোটি মানুষ এবং ১ কোটি কোরবানিযোগ্য পশুর স্বল্প সময়ে নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবহন নিশ্চিত করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। তবে সরকারের সমন্বিত প্রস্তুতি, জনসচেতনতা ও সবার সহযোগিতায় এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করা সম্ভব হবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন।
শুক্রবার কুমিল্লায় বিআরটিএ ট্রাস্টি বোর্ড ও বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে আয়োজিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের শেখ রবিউল আলম এসব কথা বলেন।
সড়কমন্ত্রী বলেন, ‘দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ করিডর হলো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। বর্তমানে চার লেনের এই মহাসড়কে যানবাহনের চাপ অত্যধিক বেড়েছে। এ কারণে এটিকে ১০ লেন সক্ষমতায় উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।’ তিনি জানান, সরকারের পরিকল্পনায় আট লেনের মূল সড়ক এবং দুই লেনের সার্ভিস লেন নির্মাণের বিষয়টি রয়েছে।
ঈদ উপলক্ষে অতিরিক্ত যানবাহনের চাপ মোকাবিলায় সড়ক, রেল ও নৌপথে সমন্বিত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান সড়কমন্ত্রী। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে চালক, যাত্রী ও পথচারীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।
কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা, জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিছুজ্জামান, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খানসহ অন্যরা।
অনুষ্ঠানে কুমিল্লা জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮৬ জনের পরিবারের সদস্যদের মধ্যে ৪ কোটি ৩০ লাখ টাকার চেক এবং আহত ৩৩ জনকে ৫৯ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়।

বাগেরহাটের একটি মাছের আড়ত থেকে সাড়ে ৭ লাখ টাকা মূল্যের ২২ কার্টন চিংড়ি কেনেন। পরে এসব চিংড়ি একটি বাসে ঢাকার উদ্দেশে পাঠিয়ে তাঁরা আরেকটি বাসে রওনা হন। পরদিন রাত ৯টার দিকে বাসটি ধোলাই পাড় এলাকায় পৌঁছালে ছিয়াম কৌশলে বাস থেকে নেমে পালিয়ে যান।
১৪ মিনিট আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় এক বৃদ্ধ দম্পতি নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি গঠনের আট দিনের মাথায় পদত্যাগ করেছেন আহ্বায়ক শাহিদ আলম। গতকাল রোববার বিকেলে তিনি শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র পাঠান।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার, বহিষ্কার ও সনদ বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। একই সঙ্গে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
২ ঘণ্টা আগে