
চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকার শাহেনশাহ হিসেবে পরিচিত পাহাড়খেকো, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জহুরুল আলম জসিমকে অবশেষে ঢাকার বনশ্রী থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁকে বর্তমানে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (জনসংযোগ) মাহমুদা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার জহুরুল আলম চসিকের ৯ নম্বর ওয়ার্ডের (উত্তর পাহাড়তলী) সাবেক কাউন্সিলর এবং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক। তিনি বর্তমান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িতে ঢিল ছুড়ে ও হামলা করে আলোচনায় এসেছিলেন। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনি প্রধান আসামি। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তিনি বরখাস্ত হন।
পুলিশ কর্মকর্তা মাহমুদা বেগম বলেন, বুধবার দিবাগত রাতে সাবেক কাউন্সিলর জসিমকে আটক করা হয়। পরে তাঁকে চট্টগ্রামে আনা হয়। তবে তাঁর বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, জহুরুল আলম জসিম নগরে ‘ভূমিদস্যু’ এবং ‘পাহাড়খেকো’র তকমা নিয়ে আকবরশাহ থানার শাহেনশাহ হিসেবে পরিচিত। তিনি সরকারি পাহাড়, ছড়া, খাস জায়গা, রেলওয়ের জায়গা দখল থেকে শুরু করে পাহাড় কেটে নেন। নিজস্ব বাহিনী দিয়ে পাহাড় কেটে বানিয়েছেন আবাসিক প্লট, বিভিন্ন স্থানে চাঁদাবাজির নিয়ন্ত্রণ করেছেন। অনেককে প্রকাশ্যে হুমকি দিয়েও বিতর্কিত হন জসিম। তাঁর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে পাহাড় কাটার অপরাধে পরিবেশ আইনে বেশ কিছু মামলা বিচারাধীন। তাঁর বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলা, গুলি ও অর্থ দিয়ে সহায়তার অভিযোগে একাধিক মামলা হয়েছে।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি কাউন্সিলর জসিমকে গ্রেপ্তারে রাতভর আকবর শাহ এলাকার একটি ভবনে তল্লাশি চালায় পুলিশ। তবে সেদিন সেখানে তাঁকে পাওয়া যায়নি। পরে মধ্যরাত ১২টার দিকে একে খান এলাকার একটি বাসা থেকে আকবরশাহ থানা পুলিশের একটি দল জসিমের স্ত্রী তাসলিমা বেগমকে গ্রেপ্তার করে।
জসিমের গ্রেপ্তার সম্পর্কে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, জসিমকে পাচঁলাইশ থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ঢাকা থেকে গ্রেপ্তার করে থানায় রাখা হয়েছে। এ নিয়ে আগামীকাল শুক্রবার সংবাদ সম্মেলন করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

গতকাল শনিবার বিকেলে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কামাল উদ্দিন বাড়ির সামনে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসটির চালক ও তাঁর সহকারী ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান।
২২ মিনিট আগে
খুলনা মহানগরীর হরিণটানা থানার রায়ের মহল এলাকায় অভিযান চালিয়ে টাইগার গ্রুপের সদস্য মো. রবিউল ইসলামকে (৩৬) একটি বিদেশি রিভলবারসহ গ্রেপ্তার করেছে র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানি। র্যাব এক বিজ্ঞপ্তিতে জানায়, আজ রোববার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রায়ের মহল এলাকায় বিশেষ অভিযান...
২৫ মিনিট আগে
শরীয়তপুরের ভেদরগঞ্জে চুরির অপবাদ দিয়ে এক নারীকে (৪৫) নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতা আনোয়ার হোসেন মোল্লা ও তাঁর লোকজনের বিরুদ্ধে। সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
৩৪ মিনিট আগে
দীর্ঘদিন ধরে কুসুমপুরা ইউনিয়নের মেহেরআটি গ্রামের রোকন নামের এক যুবকের সঙ্গে জেরিনের প্রেম চলছিল। সম্প্রতি তাঁদের মধ্যে মনোমালিন্য ও বাগ্বিতণ্ডা হয়। অভিমানে ওই তরুণী আত্মহত্যা করতে পারেন বলে স্থানীয় বাসিন্দাদের ধারণা। তবে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করছেন তাঁরা।
৪২ মিনিট আগে