
কক্সবাজারের উখিয়া উপজেলার রহমতেরবিল সীমান্ত এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে তিন দিন সীমান্তে পড়ে থাকার পর মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে উখিয়া থানা-পুলিশ।
দুপুরের দিকে রহমতেরবিল সীমান্ত থেকে মরদেহটি উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন। তিনি বলেন, মরদেহটি বিকৃত হয়ে গেছে। পরিচয় শনাক্তের কাজ চলছে।
গত বৃহস্পতিবার রাতের দিকে রহমতেরবিল সীমান্তে মরদেহটি পড়ে থাকার খবর পায় পুলিশ। গতকাল শুক্রবার মরদেহটি পুলিশ উদ্ধার করতে গেলে ওপারে গোলাগুলি চলতে থাকায় ফিরে আসে পুলিশ।
ওসি শামীম হোসেন বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সীমান্তের বাসিন্দারা জানান, রহমতেরবিল সীমান্ত থেকে এলাকাবাসী ২৩ জন রোহিঙ্গাকে অস্ত্রসহ আটক করে বিজিবির হাতে তুলে দেয়। বিজিবি গতকাল তাদের বিরুদ্ধে মামলা দিয়ে উখিয়া থানায় সোপর্দ করেছে।
পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, বৃহস্পতিবার থেকে তাঁর ইউনিয়নসংলগ্ন সীমান্তে গোলাগুলি কিংবা ভারী বিস্ফোরণের শব্দ পাওয়া যায়নি।
এদিকে গতকাল রাতে বন্ধ থাকার পর আজ ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং, লম্বাবিল, কোনারপাড়া, উলুবনিয়া ও মাঝেরপাড়া সীমান্ত গোলাগুলি ও মর্টার শেলের শব্দে কেঁপে ওঠে। কোনারপাড়া ও মাঝেরপাড়া এলাকার তিনটি বসতঘরে তিনটি গুলি এসে পড়েছে। সীমান্তের ওপারে কুমিরখালী সীমান্ত চৌকির নিয়ন্ত্রণ নিয়ে মিয়ানমারের সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে গোলাগুলিসহ মর্টার শেল নিক্ষেপের ঘটনা ঘটে।
হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী জানান, আজ ভোরে হোয়াইক্যং ইউনিয়নের সীমান্তের নাফ নদের ওপারে গুলি, মর্টার শেল বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। ভোরে সীমান্তের ওপারে মিয়ানমারের কুমিরখালী এলাকায় সংঘর্ষ চলাকালে গুলি ও মর্টার শেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কয়েকটি গুলি সীমান্তের এপারে লম্বাবিল ও উনচিপ্রাং এলাকায় এসে পড়েছে।
নুর আহমদ বলেন, টেকনাফ হোয়াইক্যং সীমান্তের নাফ নদের ওপার থেকে আজ সকালে কিছুসংখ্যক রোহিঙ্গা নৌকায় এপারে অনুপ্রবেশের চেষ্টা করে। বিজিবি তাদের বাংলাদেশের ভূখণ্ডে ঢুকতে দেয়নি।
চেয়ারম্যান নুর আহমত আরও বলেন, গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত গোলাগুলি বন্ধ ছিল। আজ ভোরে পরপর শব্দ শোনা গেছে। এখন বিচ্ছিন্নভাবে শব্দ শোনা যাচ্ছে। এ অবস্থায় সীমান্তে খেত-খামারের কাজে যেতে পারছেন না লোকজন।

সংখ্যালঘুদের ওপর ‘হামলা-নির্যাতনের’ প্রতিবাদ এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে খুলনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৩ মার্চ) সকালে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের যৌথ উদ্যোগে নগরীর পিকচার প্যালেস মোড়ে এ কর্মসূচি পালিত হয়।
১০ মিনিট আগে
বিদ্যুতের ৩৩ কেভি লাইনের তার সরবরাহের জন্য শেরপুরের নালিতাবাড়ী ও নকলা উপজেলায় সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আগামীকাল শনিবার (১৪ মার্চ) সকাল ৭টা থেকে বেলা ২টা পর্যন্ত এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
১৬ মিনিট আগে
নীলফামারীর কিশোরগঞ্জে দরপত্র (টেন্ডার) না পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে মারধরের হুমকির অভিযোগে যুবদল নেতা হাসানুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। যুবদলের কেন্দ্রীয়
২৭ মিনিট আগে
শুক্রবার (১৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, মৌচাক, শিমরাইল মোড় ও কাঁচপুর এলাকার বাস কাউন্টারগুলো ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের তুলনায় যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে।
১ ঘণ্টা আগে