
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অতিরিক্ত ট্যাবলেট সারা দেশের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হচ্ছে। আজ রোববার রাঙামাটির কাপ্তাই উপজেলার মাধ্যমিক পর্যায়ের ১৩টি স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ৭৮টি ট্যাবলেট বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে বলেন, ‘তরুণ সমাজকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে সরকারের এই কার্যক্রম বিশেষ ভূমিকা রাখবে।’ এ ছাড়া তিনি শিক্ষার্থীদের সঠিকভাবে পড়াশোনা ও শিক্ষণীয় কাজে ট্যাবলেটগুলো ব্যবহারের পরামর্শ দেন ।
বিতরণ অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, পরিসংখ্যান কর্মকর্তা মো. ফজলে রাব্বি মজুমদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরীসহ শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের যোগদান ঠেকাতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতভর ক্যাম্পাসে পাহারা দেওয়ার পর শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিভিন্ন দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি আঁকেন তারা।
১০ মিনিট আগে
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে টিকাদান কর্মসূচি চলছে। সেন্টারের গেটে ব্যানার টানিয়ে টিকাদানের সামগ্রী নিয়ে বসেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। সেখানে বিভিন্ন বয়সী শিশুদের নিয়ে মায়েরা আসছেন এবং টিকা দেওয়া হচ্ছে।
২৯ মিনিট আগে
পিবিআই সুপার বলেন, বাদী জানান, তিনি ইতিমধ্যে বিকাশ ও নগদের মাধ্যমে ২ হাজার টাকা পাঠিয়েছেন এবং প্রতারক আরও টাকা পাঠাতে চাপ দিচ্ছেন। পরে প্রকৃত এসআই আবু সুফিয়ান নিশ্চিত করেন, ওই মোবাইল নম্বরটি তার নয় এবং পিবিআইয়ের পক্ষ থেকে কোনো টাকা চাওয়া হয়নি।
২৯ মিনিট আগে
অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ বলেন, চাঁদপুর শহরকে পরিচ্ছন্ন ও সবুজায়ন করাই সংগঠনের মূল লক্ষ্য। এ লক্ষ্য সামনে রেখে বিভিন্ন ধরনের সচেতনতামূলক ও বাস্তবমুখী কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, পরিবেশ বিপর্যয়ের এই সময়ে জলাশয় রক্ষা এবং বিভিন্ন রোগবালাই থেকে মানুষকে সুরক্ষিত রাখতে পরিচ্ছন্নতার...
৩৩ মিনিট আগে