
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজের চার দিন পর বিতারা ইউনিয়নের গোগড়ার বিলের মাছের প্রজেক্ট থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে লাশ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত আতিক মজুমদার (২৬) উপজেলার বজুরী খোলা গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল মতিন মজুমদারের ছেলে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে গোগড়ার বিলে পানি সেচের কাজ করেন আতিক মজুমদার। ৯ ডিসেম্বর ছোট ডিঙি নৌকায় সেচ মেশিনসহ প্রজেক্টের পশ্চিম পাশে আসার সময় নিখোঁজ হন তিনি। বিভিন্ন স্থানে খুঁজেও পাওয়া যায়নি। গতকাল বুধবার তাঁর সন্ধান চেয়ে কচুয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে ওই বিলে আজ মাছের প্রজেক্টে তার লাশ ভাসমান অবস্থা দেখতে পান স্থানীয়রা।
আতিক মজুমদারের বাবা আব্দুল মতিন বলেন, ‘আতিক কয়েক দিন ধরে পানি সেচের কাজ করে আসছিল। মেশিন আনতে গিয়ে নিখোঁজ হয়। আমার ছেলেকে কে বা কারা হত্যা করে সেচ মেশিনের সঙ্গে পানিতে ডুবিয়ে রাখে। আমি ছেলে হত্যাকারীর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাই।’
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, বৃহস্পতিবার গোগড়ার বিল থেকে আতিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে