
ছাত্রীদের কাছে বিভিন্ন অনৈতিক আবদার করার অভিযোগে চট্টগ্রামের চকবাজার কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিনকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রীরা ওই শিক্ষকের ওপর চড়াও হয়। পরে তাঁকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে ছাত্রীরা।
আজ রোববার (১ জানুয়ারি) সকালে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে।
পুলিশ, স্থানীয় ও শিক্ষার্থীরা জানায়, ওই প্রধান শিক্ষক বিভিন্ন অনৈতিক প্রস্তাব দিতেন ছাত্রীদের। ক্ষুব্ধ হয়ে আজ সকালে তাঁকে অবরুদ্ধ করে রাখে ছাত্রীরা। পরে প্রধান শিক্ষকের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে বিদ্যালয়ের ছাত্রী ও অভিভাবকেরা। এ সময় প্রধান শিক্ষক আলাউদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানি, দুর্ব্যবহারসহ একাধিক অভিযোগ তোলে তারা। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীরাও বর্তমান ছাত্রীদের সঙ্গে একাত্মতা পোষণ করে কর্মসূচিতে অংশ নেন। অবস্থান কর্মসূচি শেষে বিক্ষুব্ধ ছাত্রীরা শিক্ষকের ওপর চড়াও হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
ছাত্রীদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক আলাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি চক্রান্তের শিকার।’
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের আজকের পত্রিকাকে বলেন, ‘অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ এনে ছাত্রীরা ওই শিক্ষককে অবরুদ্ধ করে রাখে কয়েক ঘণ্টা। খবর পেয়ে আমরা উদ্ধার করি। থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে সিটি করপোরেশন কর্তৃপক্ষ ওই শিক্ষককে প্রত্যাহার করেছে।’

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আয়োজনে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এ সভা করা হয়...
১ ঘণ্টা আগে
সিলেটে প্রথমবারের মতো চালু হয়েছে উদ্ভিদের হাসপাতাল। আজ বুধবার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজবিজ্ঞান বিভাগে এই ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
২ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা-বাগানে অবস্থান ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। আজ বুধবার দুপুরে বাগানের কারখানার ভেতর চা-শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।
২ ঘণ্টা আগে
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন ও কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে মোগলটুলীর দলীয় কার্যালয়ে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংগঠনটি ককটেল বিস্ফোরণের বিষয়ে বিবৃতিতে কিছু বলেনি।
৩ ঘণ্টা আগে