
চট্টগ্রাম বন্দর ‘বিদেশিদের হাতে তুলে দেওয়া’র প্রতিবাদে দিনে লাল পতাকা ও রাতে মশাল মিছিল হয়েছে। আজ বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে নগরের প্রবর্তক মোড়, কাজীর দেউড়ি এবং রাতে বড়পোল ও আশপাশ এলাকায় এই মিছিল করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) ও বন্দর রক্ষা পরিষদের ব্যানারে আন্দোলনকারীরা।
আন্দোলনকারী সূত্রে জানা গেছে, নগরের প্রবর্তক মোড়ে বিকেলে টিইউসির উদ্যোগে শ্রমিক সমাবেশ হয়। এরপর একটি লাল পতাকার মিছিল সমাবেশস্থল থেকে শুরু করে কাজীর দেউড়িতে গিয়ে শেষ হয়।
এর আগে সমাবেশে বন্দরের এনসিটিসহ অন্যান্য স্থাপনা ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধ করা এবং লালদিয়ার চর ও পানগাঁওয়ের ইজারা চুক্তি বাতিলের দাবিতে ৫ ডিসেম্বর নগরের সাগরিকা এলাকায় শ্রমিক সমাবেশ সফল করার আহ্বান জানানো হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে টিইউসি চট্টগ্রাম জেলার সভাপতি তপন দত্ত বলেন, স্কপের নেতৃত্বে বন্দর রক্ষা আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে। এরপরেও সরকারের যদি বোধোদয় না হয়, তাহলে আরও জোরদার আন্দোলন গড়ে তুলতে হবে। বাংলাদেশের শ্রমিক ও সচেতন জনগণ এ ধরনের কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না।
তপন দত্ত শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন ও শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের ৯ দফা দাবি দ্রুত মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
টিইউসির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খানের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খোকন, কার্যকরী সভাপতি শামসুর রহমান স্বপনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।
এদিকে বন্দর রক্ষা পরিষদের উদ্যোগে রাত ৮টায় নগরের হালিশহর থানাধীন ওয়াপদা মোড় থেকে বড়পোল পর্যন্ত মশালমিছিল হয়েছে। মিছিলে বামসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
বন্দর রক্ষা পরিষদের যুগ্ম আহ্বায়ক চিরন্তন চিরু বলেন, চট্টগ্রাম বন্দরের সিসিটি, এনসিটিসহ লাভজনক স্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদের অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হয়েছে।

নওগাঁর মহাদেবপুরে গৌতম সরকার (৪৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শিবগঞ্জ বাজার এলাকার নিজ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। গৌতম সরকার উপজেলার ওই এলাকার অরুণ সরকারের ছেলে।
৩১ মিনিট আগে
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী ও জলাবদ্ধতা সমস্যা নিরসনে টেকসই নদী অববাহিকা ব্যবস্থাপনা বাস্তবায়নের অংশ হিসেবে বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় দ্রুত টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বা জোয়ারাধার বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৩৯ মিনিট আগে
ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য এখন থেকে প্রতি শনিবার এমপি-মন্ত্রীরা নিজ নিজ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান তদারকি করবেন। আজ শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকায় বারনই নদের খালে এ কর্মসূচির উদ্বোধনের পর সাংবাদিকদের এ কথা জানিয়েছেন ভূমিমন্ত্রী...
৪২ মিনিট আগে
গাইবান্ধা শহরে পুলিশ ফাঁড়ির ভেতরে কয়েকজন পুলিশ কর্মকর্তা ও সদস্যের টাকা দিয়ে জুয়া খেলা ও নারী নিয়ে অশ্লীল একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি দুইদিন ধরে ফেসবুকে ভাসছে।
১ ঘণ্টা আগে