চট্টগ্রামের সীতাকুণ্ডে পিকআপ ভ্যানচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সলিমপুর ইউনিয়নের ফকিরহাট পাক্কা রাস্তার মাথা সংলগ্ন বিএসআরএম কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের কালুশাহ নগর এলাকার বশর মাঝি বাড়ির মো. মুসার পুত্র মো. ইউসুফ (৩৪) ও চট্টগ্রামের পাঁচলাইশ থানার ষোলশহর সুন্নিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকার মোহাম্মদ আজিজের পুত্র আব্দুল্লাহ আল হাসান রাজু ওরফে মহিউদ্দিন রাজু (৩৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ব্যবসায়ীক কাজে মোটরসাইকেলযোগে চট্টগ্রাম যাচ্ছিলেন তাঁরা। তাঁদের মোটরসাইকেলটি মহাসড়কের ফকিরহাট এলাকা অতিক্রমকালে একমুখী একটি পিকআপভ্যান পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলে দুই আরোহীর মৃত্যু হয়।
বারআউলিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) উজ্জ্বল ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রামমুখী সড়কে থাকা মোটরসাইকেলটিকে একইমুখী একটি পিকআপ পেছন থেকে সজোরে ধাক্কা দিলে দুই আরোহী নিহত হয়। তারা খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও তার আগেই পিকআপটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এসআই উজ্জ্বল ঘোষ আরও বলেন, নিহত দুই আরোহী পেশায় ব্যবসায়ী ছিলেন। তাঁরা দোকানের মালামাল আনতে শহরে যাচ্ছিলেন। সুরতহাল প্রতিবেদন তৈরির পর নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৭ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে